দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ
গণমাধ্যম ডেক্স
আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটি এবার ৪ লাখ বিদেশি শিক্ষার্থী নেওয়ার পরিকল্পনা করেছে। এর আগে ২০২৭ সালের মধ্যে ৩ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের দুই বছর আগেই ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়।
বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়াতে দেশটির সরকার শিক্ষার্থী ভিসাব্যবস্থায়ও পরিবর্তন আনছে। প্রস্তাবিত পরিবর্তনে কোরীয় ভাষায় দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্য, দেশটির সমাজে খাপ খাওয়ানো এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
এই শহরে এক চিলতে গ্রামীণ বন
দক্ষিণ কোরিয়া ৩ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে ২০২৫ সালের মাঝামাঝি সময়েই দেশটি এই লক্ষ্য পূরণ করে, নির্ধারিত সময়ের দুই বছর আগে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩ লাখ ১৪ হাজারে পৌঁছায়।
ভিসার সুবিধা পেতে কোরীয় ভাষায় দক্ষতায় গুরুত্ব
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কোরীয় ভাষায় মধ্যম পর্যায়ের দক্ষতা প্রমাণ করতে পারলে অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীকে শিক্ষার্থী ভিসার আবেদনে আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে না।
এ জন্য শিক্ষার্থীদের কোরীয় ভাষা দক্ষতা পরীক্ষায় (টপিক) অথবা কোরীয় অভিবাসন ও একীভূতকরণ কর্মসূচিতে (কেআইআইপি) চতুর্থ স্তর অর্জন করতে হবে।
তবে যেসব শিক্ষার্থীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দক্ষিণ কোরিয়ায় থেকে যাওয়ার ঝুঁকি বেশি বলে বিবেচিত হবে, তাঁদের এই ব্যবস্থার আওতায় আনা হতে পারে। পড়াশোনার চেয়ে চাকরিকে বেশি গুরুত্ব দেওয়ার আশঙ্কা রয়েছে—এমন শিক্ষার্থীদেরও নির্দিষ্ট সময়ের জীবনযাত্রার ব্যয় মেটাতে অর্থ জমা রাখতে হতে পারে।

পড়াশোনা শেষে সর্বোচ্চ তিন বছর থাকার সুযোগ
নতুন কাঠামো অনুযায়ী, ভাষাগত দক্ষতা ও চাকরির প্রস্তুতির ওপর নির্ভর করে বিদেশি স্নাতকেরা এক থেকে তিন বছর পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি পেতে পারেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক হওয়ার পরও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে উৎসাহিত করতে সরকার ‘কোরিয়ান স্টাডি অ্যালামনাই ভিজিটর ভিসা’ নামে একটি নতুন ভিসা চালুর বিষয়ও বিবেচনা করছে।
নতুন ভিসা কাঠামোয় কোরীয় ভাষার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে—টপিক বা কেআইআইপি লেভেল-৪ থাকলে অনেকের আর্থিক প্রমাণ লাগবে না। স্নাতকদের ভাষা ও চাকরির প্রস্তুতির ভিত্তিতে ১–৩ বছর থাকার সুযোগ এবং অ্যালামনাই ভিজিট ভিসার কথা ভাবা হচ্ছে।
ইংরেজি মাধ্যমে পড়তে আগ্রহীদের জন্য চ্যালেঞ্জ
যেসব শিক্ষার্থী মূলত ইংরেজি মাধ্যমে ডিগ্রি অর্জন করতে বা দেশটির সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে দক্ষিণ কোরিয়ায় যেতে চান, তাঁদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
তবে কোরীয় ভাষায় উচ্চপর্যায়ের দক্ষতা না থাকা শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগও রয়েছে। দক্ষিণ কোরিয়ার ৭০টির বেশি বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি বিভাগে ইংরেজি মাধ্যমে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এই শহরে এক চিলতে গ্রামীণ বন
জাতীয় -
২
ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—চতুর্থ পর্ব
জাতীয় -
৩
কেন থমকে গেল বাংলা কিউআরে লেনদেনের গতি
জাতীয় -
৪
পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগান দিয়ে যুবকের বুকে গুলি
সারাবাংলা -
৫
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
জাতীয় -
৬
ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার
জাতীয় -
৭
ইরানে হামলা চালিয়ে ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি: ট্রাম্প
জাতীয় -
৮
শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি
জাতীয় -
৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম ও দশম গ্রেডে চাকরির সুযোগ
জাতীয় -
১০
মহাকাশ নিয়ে কোরআনের বিস্ময়কর ৩ তথ্য
জাতীয় -
১১
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ
জাতীয় -
১২
অযত্ন ও অবহেলায় জৌলুশ হারিয়ে ঘাস–পাতায় ছেঁয়ে গেছে নকিপুর জমিদারবাড়ি
জাতীয় -
১৩
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’: আল-সাইদের এই উত্থান কীভাবে?
জাতীয় -
১৪
নীল শাড়িতে স্নিগ্ধ কেয়া পায়েল
জাতীয় -
১৫
১৭ বার ঘর ভেঙেছে জয়নাল আবেদীনের
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন