|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ পিএম
২০৪ পঠিত
দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের প্রতি আন্তরিক শুভকামনা জানান তিনি। একই সঙ্গে পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে হিন্দু সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। পাকিস্তানের প্রধা...

দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের প্রতি আন্তরিক শুভকামনা জানান তিনি। একই সঙ্গে পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে হিন্দু সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় শেহবাজ শরিফ বলেন,

দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক। এই উৎসব শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

পাকিস্তানের হিন্দু সম্প্রদায়কে দেশের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন শেহবাজ। তিনি বলেন, দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অবদান মূল্যবান। পাকিস্তানের বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ।

বার্তায় বলা হয়, পাকিস্তানের সংবিধান সংখ্যালঘুদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেয়। ধর্ম, বিশ্বাস, বর্ণ বা জাতি নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শেহবাজ শরিফ শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ পাকিস্তান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিতে বসবাস করবেন এবং সবাই সমান শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ পাবেন।

শেষে দীপাবলি উদযাপনকারী পাকিস্তানি হিন্দুদের উৎসবের আনন্দ উপভোগের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তবে এই শুভেচ্ছাবার্তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


 

সূত্র: নতুন আরএসএস সোর্স