নারায়ণগঞ্জে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
গণমাধ্যম ডেক্স
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও মারধরে মো. নাঈম খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের উত্তর শিমরাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত মো. নাঈম খান উত্তর শিমরাইল এলাকার আব্দুল মালেক ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে। তিনি পেশায় একজন চা দোকানি ছিলেন।
অন্যদিকে এ ঘটনায় অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে মো. হোসেন (৫০), তার স্ত্রী মায়া আক্তার (৪০) এবং ছেলে মো. ইকবাল হোসেন (২৫)।
রাতভর রাশিয়ার হামলায় কেঁপে উঠল কিয়েভ
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সামনের চলাচলের রাস্তা নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী মো. হোসেনের সঙ্গে নাঈম খানের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে অভিযুক্ত হোসেন রাস্তার ওপর টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে নাঈম খান রাস্তার ওপর দেওয়া সেই টিনের বেড়া সরাতে গেলে প্রতিবেশী মো. হোসেন, তার স্ত্রী মায়া আক্তার ও ছেলে ইকবাল হোসেনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা দিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মেরে নাঈম খানের মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার আল-রাফি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার শ্বশুরের ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত আটক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
২
রাতভর রাশিয়ার হামলায় কেঁপে উঠল কিয়েভ
জাতীয় -
৩
একই দিনে দুই মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি
জাতীয় -
৪
সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে
জাতীয় -
৫
ভালো ব্যাটসম্যানরা কি অন্ধকারেও দেখতে পান
জাতীয় -
৬
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন
জাতীয় -
৭
প্রধানমন্ত্রী প্রসঙ্গে রাষ্ট্রদূত আনসারী, ‘বাংলাদেশের বাঁশিওয়ালা’
জাতীয় -
৮
নারায়ণগঞ্জে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
জাতীয় -
৯
আর্জেন্টিনায় ফেরা হচ্ছে না মেসির
জাতীয় -
১০
সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
জাতীয় -
১১
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সারাবাংলা -
১২
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
অর্থনীতি -
১৩
এমডি নিয়োগে উন্মুক্ত প্রতিযোগিতা দাবি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির প্রস্তাব
জাতীয় -
১৪
চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ভিডিও, পুলিশ বলছে ‘গুজব’
জাতীয় -
১৫
মাত্র ১০ ঘণ্টায় মেসিকে পেছনে ফেলে রোনালদোর চমক
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন