|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নায়করাজ রাজ্জাকের ৫০ বছর পরে শাকিব খান!

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম
১৯২ পঠিত
নায়করাজ রাজ্জাকের ৫০ বছর পরে শাকিব খান!
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকাই সিনেমায় কয়েক দশকের ব্যবধানে একই নামে একাধিক সিনেমা মুক্তি পাওয়ার ইতিহাস নতুন নয়। কখনো পুরোনো গল্প নতুন করে পর্দায় এসেছে, আবার কখনো কেবল নাম এক রেখে সম্পূর্ণ নতুন কাহিনি তৈরি হয়েছে। একসময় যে নামে দর্শক মাতাতেন নায়করাজ রাজ্জাক, কবরী কিংবা ফারুক, পরবর্তী সময়ে সেই নামেই পর্দায় হাজির হয়েছেন বর্তমান...

ঢাকাই সিনেমায় কয়েক দশকের ব্যবধানে একই নামে একাধিক সিনেমা মুক্তি পাওয়ার ইতিহাস নতুন নয়। কখনো পুরোনো গল্প নতুন করে পর্দায় এসেছে, আবার কখনো কেবল নাম এক রেখে সম্পূর্ণ নতুন কাহিনি তৈরি হয়েছে। একসময় যে নামে দর্শক মাতাতেন নায়করাজ রাজ্জাক, কবরী কিংবা ফারুক, পরবর্তী সময়ে সেই নামেই পর্দায় হাজির হয়েছেন বর্তমান প্রজন্মের তারকারা।

চলচ্চিত্রপ্রেমীদের অনেকেরই হয়তো অজানা যে, কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক অভিনীত একটি ছবির নামেই নামকরণ করা হয়েছে শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল একটি চলচ্চিত্রের। করোনা-পরবর্তী সময়ে মুক্তি পাওয়া এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। ঢাকাই সিনেমার দর্শকরা তাকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন এই ছবির মাধ্যমে। কথা হচ্ছে শাকিব খানের ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’ নিয়ে।

১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল অশোক ঘোষ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। সেটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক ও ববিতা। এর প্রায় ৫০ বছর পর, ২০২৩ সালে একই নামে আরেকটি সিনেমা নির্মাণ করেন পরিচালক হিমেল আশরাফ। যেটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাকিব খান ও ইধিকা পাল। ছবির নাম এক হলেও দুই চলচ্চিত্রের মুক্তির সময়কাল ও অভিনয়শিল্পীরা সম্পূর্ণ আলাদা।

১৯৭৩ সালের সেই সিনেমাটিতে খুরশীদ আলমের কণ্ঠে গাওয়া ‘আমার এই কলজেটায় চাক্কু মেরে’ গানটি নায়করাজের অভিনয়ে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল। ঠিক একইভাবে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ইশ্বর’ গানটিও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

সূত্র: কালবেলা