|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পটুয়াখালীতে জামায়াত কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম
৩৯৭ পঠিত
পটুয়াখালীতে জামায়াত কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলায় সূর্যমনি ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শপথ গ্রহণ ও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সূর্যমনি ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে ছাত্রল...
পটুয়াখালীর বাউফল উপজেলায় সূর্যমনি ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শপথ গ্রহণ ও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সূর্যমনি ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। স্থানীয়দের দাবি, একই এলাকায় দ্বিতীয় দফায়ও মিছিল করা হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে এমন শপথ ও মিছিলের ঘটনায় বাউফলজুড়ে আলোচনা তৈরি করেছে। এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘আমি ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও দেখেছি। এর প্রতিবাদে আমাদের ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল করেছেন। যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ, সেহেতু এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশা করি।’ ঘটনার বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিওটি দেখে মিছিলকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স