|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভারতের বিস্ময় বালক সূর্যবংশীর কাঁধে এবার বড় দায়িত্ব

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম
৩৯৬ পঠিত
ভারতের বিস্ময় বালক সূর্যবংশীর কাঁধে এবার বড় দায়িত্ব
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এবার অধিনায়কের গুরুদায়িত্ব পেলেন ভারতের ১৫ বছর বয়সি উদীয়মান বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর কাঁধে। ভারতের মর্যাদাপূর্ণ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সৈয়দ মুশতাক আলী ট্রফি’তে এবার বিহার দলের নেতৃত্ব দেবেন এই তরুণ তারকা। এর আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে মাঝেমধ্যে নেতৃত্ব দেওয়ার অভিজ্...

এবার অধিনায়কের গুরুদায়িত্ব পেলেন ভারতের ১৫ বছর বয়সি উদীয়মান বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর কাঁধে। ভারতের মর্যাদাপূর্ণ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সৈয়দ মুশতাক আলী ট্রফি’তে এবার বিহার দলের নেতৃত্ব দেবেন এই তরুণ তারকা।

এর আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে মাঝেমধ্যে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হলেও তা ছিল পুরোপুরি পরিস্থিতি সাপেক্ষে। গত দিলিপ ট্রফির ফাইনালে ইশান কিষাণ মাঠের বাইরে চলে যাওয়ার পর সংক্ষিপ্ত সময়ের জন্য ইস্ট জোনের নেতৃত্ব দিয়েছিলেন বৈভব। এ ছাড়া রঞ্জি ট্রফিতে প্রাদেশিক দলের সহ-অধিনায়কের দায়িত্বেও ছিলেন তিনি। তবে শুক্রবার অনুষ্ঠিত বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বৈভবের কাঁধেই পূর্ণ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।

কিশোর এই তারকার হাতে এমন বড় দলের নেতৃত্ব তুলে দেওয়ার ঘটনায় তাকে শুভকামনা জানানোর পাশাপাশি বেশ অবাকই হয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘একজন তরুণ ক্রিকেটারের জন্য এটি সত্যিই অনেক বড় এবং চ্যালেঞ্জিং এক দায়িত্ব। তার জন্য রইল শুভ কামনা।’

আসন্ন টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড গঠনের আগে ক্রিকেটারদের নিয়ে বিশেষ ট্রায়াল বা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে বিহার দল।

যেখানে খেলোয়াড়দের বর্তমান ফিটনেসের পাশাপাশি তাদের অতীত পারফরম্যান্সকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক আঙিনাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বৈভব। নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মূল স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন তিনি।

যদিও তাকে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট, যার একটিতে ৪ এবং অন্যটিতে দারুণ এক ঝোড়ো ইনিংস খেলে ৪৫ রান করেন। বিশেষ করে ওই সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার বিস্ফোরক ওপেনিং জুটিতে পাওয়ার প্লে-তে ১১৮ রান তোলার সেই রেকর্ডটি ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা সূর্যবংশী এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে সাতটি ম্যাচ খেলেছেন নিজের রাজ্য দল বিহারের জার্সিতে। গত আসরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে ৬১ বলে এক অবিশ্বাস্য ও অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিয়েছিলেন এই তরুণ। 

সূত্র: কালবেলা