ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ
গণমাধ্যম ডেক্স
ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল মাত্র একটি। জয় নিয়ে মাঠ ছাড়লেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাই ফিনিশিংয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে অনুশীলনে ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা করছেন কোচ টমাস ডুলি।
গতকাল ঘণ্টা দুয়েকের অনুশীলনে লম্বা সময় ধরে চলে শুধু গোলের মহড়া। শ্রীলঙ্কা দলে লম্বা গড়নের ফরোয়ার্ড থাকায় তাদের সামলানোর কৌশলও ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষকে আবারও ‘নম্বর নাইন’ পজিশনে খেলানোর ভাবনা রয়েছে কোচের। আগামীকাল ফারহান আলী ও হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন পরিকল্পনায় ভূমিকা রাখছে।
অনুশীলনে নামার আগে প্রথম আলোকে মুঠোফোনে ফিনিশিংয়ের সমস্যা নিয়ে ডুলি বলেন, ‘গোল নিয়ে আমাদের প্রতি ম্যাচেই ভাবতে হয়। ভুটানের সঙ্গে এত এত আক্রমণ, তবু গোল মাত্র একটি! আমি খেলোয়াড়দের দোষ দিতে চাই না। তবে একজন পরীক্ষিত স্ট্রাইকার থাকলে এ রকম হতো না। যাকেই ওই পজিশনে দিচ্ছি, ব্যর্থ হচ্ছে। দ্রুত এর সমাধান দরকার।’

গোলের সমস্যা কাটাতে শেখ মোরছালিনকে ফেরাতে চায় দল। যদিও এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড। তবে মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মোরছালিন বলেছেন, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।’
ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল না হওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘বেশি গোল না হওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে। বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে। এখন আর সে সুযোগ নেই। সবাই গোলের জন্য ক্ষুধার্ত।’ তবে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না মোরছালিন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। তাদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।’

ভুটান ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পাওয়া তপু বর্মণও অনুশীলনে ফিরেছেন। তবে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। পরের ম্যাচে তাঁকেও দলে চায় টিম ম্যানেজমেন্ট।
তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। আজ এই গ্রুপে দুটি ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। ১১ বারের দেখায় দুই দলই জিতেছে চারটি করে ম্যাচ, বাকি তিন ম্যাচ ড্র।
রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। এই ম্যাচের ফলের দিকে চোখ থাকবে বাংলাদেশেরও। দুই দলের ৯ বারের লড়াইয়ে শ্রীলঙ্কা জিতেছে সাতবার, ভুটানের জয় দুটি। শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচ ড্র হলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। ভুটান জিতলে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠবে সেমিফাইনালে ওঠার লড়াই।
তার আগে গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতা বাড়াতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তাই ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টাতেই ব্যস্ত লাল-সবুজের দল।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
জাতীয় -
২
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
আন্তর্জাতিক -
৩
ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ
জাতীয় -
৪
তাহসিফ হত্যা: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ
জাতীয় -
৫
ফেসবুকে মমি বিক্রি হচ্ছে, কিনলে কী হবে
জাতীয় -
৬
বক্স অফিসে সাড়া ফেলেছে হোমসের প্রতারণার গল্প
জাতীয় -
৭
ডেটা সেন্টারে এত পানি লাগে কেন, এই পানি যায় কোথায়
জাতীয় -
৮
বস ইজ অলওয়েজ রাইট
জাতীয় -
৯
কেন বার্সেলোনার পরিবর্তে রিয়ালকে বেছে নিলেন জেজে গ্যাব্রিয়েল
জাতীয় -
১০
টানা ৩ হার সিটির, ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল
জাতীয় -
১১
পোল্যান্ডে উগ্র-ডানপন্থি তরুনের গুলিতে নিহত ৬, বন্দুকধারীর বাড়িতে মিললো আরও ৩ লাশ
আন্তর্জাতিক -
১২
বাংলাদেশকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়াই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল শক্তি: মিফতাহ সিদ্দিকী
জাতীয় -
১৩
২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, সাথে মিলল লাখ টাকা
জাতীয় -
১৪
শ্যামাপূজা আজ
জাতীয় -
১৫
জিয়াউর রহমান জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন