বক্স অফিসে সাড়া ফেলেছে হোমসের প্রতারণার গল্প
গণমাধ্যম ডেক্স
ডিসি কমিকসের জনপ্রিয় খলনায়ককে নিয়ে নির্মিত বড় বাজেটের সিনেমা ‘ক্লেফেস’কে পেছনে ফেলে গত শুক্রবারের আয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এলিজাবেথ হোমসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’। মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটির এমন সাফল্য বিশ্লেষকদের নজর কেড়েছে। উত্তর আমেরিকার ৩ হাজার ২৪৩টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি আয় করেছে ৩৫ লাখ ৬০ হাজার ডলার। সপ্তাহান্তে এর আয় ১ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর উত্তর আমেরিকায় ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার।
কমেডিয়ান নাথান ফিল্ডার ও নির্মাতা ল্যান্স ওপেনহাইমের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। এতে উঠে এসেছে প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের উত্থান, উচ্চাকাঙ্ক্ষা ও প্রতারণার ঘটনা। এলিজাবেথ হোমস ছিলেন মার্কিন উদ্যোক্তা। তিনি রক্ত পরীক্ষার প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান থেরানোস প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। একসময় তাঁকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও ব্যবসাজগতের অন্যতম সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা মনে করা হতো। কিন্তু পরে তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। রক্ত পরীক্ষার প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনার দাবি করে একসময় আলোচনায় এসেছিলেন হোমস। তাঁর প্রতিষ্ঠান থেরানোসের মূলধন একপর্যায়ে পৌঁছেছিল কয়েক শ কোটি ডলারে। পরে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

তথ্যচিত্রটির নির্মাণে তিন বছরের বেশি সময় কাজ করেছেন নাথান ফিল্ডার ও ল্যান্স ওপেনহাইম। হোমসের কারাজীবন শুরুর আগের সময়কে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছে। আগামী ৯৯তম অস্কারে সেরা তথ্যচিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি অন্যান্য বিভাগেও এটি জমা দেওয়ার পরিকল্পনা নির্মাতাদের রয়েছে।
আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসির ‘ক্লেফেস’। উত্তর আমেরিকার ৩ হাজার ৪৭৮টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি আয় করেছে ৩৩ লাখ ডলার। মুক্তির পর দেশটিতে এর মোট আয় ৩ কোটি ৬৯ লাখ ডলার।
জেমস ওয়াটকিনস পরিচালিত হরর সিনেমাটিতে ব্যাটম্যানের পরিচিত খলনায়ক
ক্লেফেসের গল্প বলা হয়েছে। ছবিতে এই চরিত্রের আসল নাম ম্যাট হেগেন। ভয়াবহভাবে মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ার পর একটি পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেন এই উঠতি চলচ্চিত্র তারকা। এরপরই শুরু হয় ভয়ংকর সব ঘটনা।
বক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে লাইকার স্টপ-মোশন অ্যানিমেশন সিনেমা ‘ওয়াইল্ডউড’। উত্তর আমেরিকার ৩ হাজার ১০০টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি আয় করেছে ২৩ লাখ ৯০ হাজার ডলার। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্ত শেষে এর মোট আয় ২ কোটি ৫২ লাখ ডলারে পৌঁছেছে।
ট্রাভিস নাইট পরিচালিত ছবিটির গল্প এক কিশোরীকে ঘিরে। তার ভাই অপহৃত হওয়ার পর এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সে প্রবেশ করে এক রহস্যময় জাদুর বনে। প্রায় ১০ কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটি সমালোচকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পেয়েছে।
ভ্যারাইটি অবলম্বনে
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
জাতীয় -
২
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
আন্তর্জাতিক -
৩
ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ
জাতীয় -
৪
তাহসিফ হত্যা: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ
জাতীয় -
৫
ফেসবুকে মমি বিক্রি হচ্ছে, কিনলে কী হবে
জাতীয় -
৬
বক্স অফিসে সাড়া ফেলেছে হোমসের প্রতারণার গল্প
জাতীয় -
৭
ডেটা সেন্টারে এত পানি লাগে কেন, এই পানি যায় কোথায়
জাতীয় -
৮
বস ইজ অলওয়েজ রাইট
জাতীয় -
৯
কেন বার্সেলোনার পরিবর্তে রিয়ালকে বেছে নিলেন জেজে গ্যাব্রিয়েল
জাতীয় -
১০
টানা ৩ হার সিটির, ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল
জাতীয় -
১১
পোল্যান্ডে উগ্র-ডানপন্থি তরুনের গুলিতে নিহত ৬, বন্দুকধারীর বাড়িতে মিললো আরও ৩ লাশ
আন্তর্জাতিক -
১২
বাংলাদেশকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়াই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল শক্তি: মিফতাহ সিদ্দিকী
জাতীয় -
১৩
২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, সাথে মিলল লাখ টাকা
জাতীয় -
১৪
শ্যামাপূজা আজ
জাতীয় -
১৫
জিয়াউর রহমান জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন