বিএনপির এমপিপ্রার্থীর গাড়িতে হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গণমাধ্যম ডেক্স
আট বছর আগে বগুড়ার ধুনটে বিএনপির এমপিপ্রার্থীর (বর্তমানে সংসদ সদস্য) গাড়ি বহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সোহেল রানা তালুকদার (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিমুলকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহেল রানা উপজেলার রামভল্বপুর খাদুলী গ্রামের নবীর উদ্দিন তালুকদারের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনি গণসংযোগকালে শহরের কলাপট্টী এলাকায় যান। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গোলাম মোহাম্মদ সিরাজ বর্তমানে বগুড়া-৫ আসনের সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অল সোলস ডে: যে প্রার্থনায় স্মৃত হন প্রিয়জনরা
জাতীয় -
২
সৃজনশীল হতে চাইলে এই কৌশল কাজে লাগতে পারে
জাতীয় -
৩
এনসিপি নেতৃত্বের সঙ্গে সামান্তার বিরোধ চলছিল আগে থেকেই, এখন পদত্যাগে নানা প্রতিক্রিয়া
জাতীয় -
৪
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
লাইফস্টাইল -
৫
ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাদেজা
জাতীয় -
৬
উপজেলা থেকে ইউনিয়ন, স্বাস্থ্যব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা
জাতীয় -
৭
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
আন্তর্জাতিক -
৮
একাধিক নতুন মুখ নিয়ে নেশনস লিগের স্পেন দল ঘোষণা
জাতীয় -
৯
তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
জাতীয় -
১০
শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
জাতীয় -
১১
প্রতিটি জনপদে পাঠাগার গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’
জাতীয় -
১২
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
আন্তর্জাতিক -
১৩
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১৪
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
আন্তর্জাতিক -
১৫
সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন