|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাগেরহাটে এনসিপি নেতার পদত্যাগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০১:২৮ এএম
১৮৮ পঠিত
বাগেরহাটে এনসিপি নেতার পদত্যাগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাটের রামপাল উপজেলা শাখার আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল দলটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সাধারণ সদস্যপদ থেকেও স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।  বিষয়টি কালবেলা প্রতিনিধিকে ফোন কলের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।  রোববার...

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাটের রামপাল উপজেলা শাখার আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল দলটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সাধারণ সদস্যপদ থেকেও স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। 

বিষয়টি কালবেলা প্রতিনিধিকে ফোন কলের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। 

রোববার (৮ নভেম্বর) বিকেলে এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। এছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।

পদত্যাগপত্রে জুয়েল উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের পটভূমিতে দেশের এক ক্রান্তিলগ্নে নতুন ধারার প্রত্যাশা নিয়ে রাজনীতিতে যুক্ত হই। পরবর্তী সময়ে আমাকে এনসিপির রামপাল উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও একান্ত পারিবারিক কারণে আমার পক্ষে এই গুরুদায়িত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না।

এ কারণে রামপাল উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্বের পাশাপাশি দলের সাধারণ সদস্যপদ থেকেও স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পদত্যাগের পর থেকে দলের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। 

পদত্যাগপত্রের শেষাংশে দলের ভবিষ্যৎ অগ্রগতি ও লক্ষ্য পূরণে সাফল্য কামনা করেন মাজিদুর রহমান জুয়েল।

পদত্যাগের বিষয়ে তিনি কালবেলাকে বলেন, কিছু ব্যক্তিগত ও পারিবারিক কারণ রয়েছে যেকারণে এই পদত্যাগের সিন্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমার আপন বড় ভাই রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আগামীতে তিনি রামপাল সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। তাই তার পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করতে চাই।

সূত্র: নতুন আরএসএস সোর্স