|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বগুড়ার সাংবাদিক আবুল কালাম আজাদ মারা গেছেন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম
১৭৯ পঠিত
বগুড়ার সাংবাদিক আবুল কালাম আজাদ মারা গেছেন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ মারা গেছেন। রোববার (০১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি। জানা গেছে, রোববার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবুল কালাম আজাদ। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার...
বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ মারা গেছেন। রোববার (০১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি। জানা গেছে, রোববার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবুল কালাম আজাদ। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবুল কালাম আজাদ বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার জ্যেষ্ঠ সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে মাহিশা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলে জারিফ বগুড়া জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়ার ধুনট পৌরসভা পশ্চিম ভরনশাহী এলাকায়। আবুল কালাম আজাদের মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া গভীর শোক প্রকাশ করেছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস বলেন, আবুল কালাম আজাদের আকস্মিক ও অকাল মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।

সূত্র: নতুন আরএসএস সোর্স