|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিদ্যালয়ে টিকটকের জন্য ‘আপত্তিকর ভিডিও’ ধারণ, শিক্ষার্থী বহিষ্কার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:২১ এএম
৩৪৩ পঠিত
বিদ্যালয়ে টিকটকের জন্য ‘আপত্তিকর ভিডিও’ ধারণ, শিক্ষার্থী বহিষ্কার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে বিদ্যালয় প্রাঙ্গণে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার স্বাক্ষরিত এক বিজ...

বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে বিদ্যালয় প্রাঙ্গণে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় চলাকালীন সময়ে, বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় এবং বিদ্যালয় প্রাঙ্গণে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও এবং ছবি ধারণ করে পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যা বিদ্যালয়ের সুনাম, ভাবমূর্তি ও পবিত্রতা চরমভাবে ক্ষুণ্ন করেছে। বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্তে এবং শিক্ষার্থীর নিজস্ব স্বীকারোক্তিতে এ অপরাধটি প্রমাণিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের আচরণ বিধিমালা পরিপন্থি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতএব, বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক, ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বহিষ্কার ও বাধ্যতামূলক ছাড়পত্র প্রদান করা হলো। ৩ নভেম্বর থেকে অত্র বিদ্যালয়ের সঙ্গে তার ছাত্রত্বের সব সম্পর্ক অবসান ঘটানো হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে বিদ্যালয়ের শৃঙ্খলা, ঐতিহ্য ও গৌরব ধরে রাখার স্বার্থে সব শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার এবং এ জাতীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভিন আক্তার বলেন, ক্লাস চলাকালীন বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় টিকটকের জন্য আপত্তিকর ভিডিয়ো এবং ছবি ধারণ করে পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে বিদ্যালয়ের সুনাম, ভাবমূর্তি ও পবিত্রতা চরমভাবে ক্ষুণ্ন করেছে। বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্তে এবং শিক্ষার্থীর নিজস্ব স্বীকারোক্তিতে এ অপরাধটি সম্পূর্ণরূপে প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স