বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ
গণমাধ্যম ডেক্স
সাফ চ্যাম্পিয়নশিপে এবার সবচেয়ে শক্তিশালী দল কোনটি? ভারতের কোচ নওশাদ মুসার উত্তর, বাংলাদেশ। স্বাগতিকদের নিয়ে তাঁর কোনো সংশয় নেই।
ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আশাও করছেন। তবে প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজের দলের লক্ষ্য নিয়ে কোনো দ্বিধা নেই ভারতীয় কোচের। ভারত ঢাকায় এসেছে দশম শিরোপা জিততেই।
সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ দুপুরে ঢাকায় পৌঁছেছে ভারত জাতীয় ফুটবল দল। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রশংসা করেন নওশাদ। তাঁর চোখে, এবারের টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। ভারতীয় কোচ বলেন, ‘আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। আশা করি, ফাইনালে তাদের মুখোমুখি হব।’
নওশাদ বাংলাদেশকে এগিয়ে রাখলেও শিরোপার লড়াইয়ে ভারতকে পিছিয়ে রাখার সুযোগ নেই। নয়বারের চ্যাম্পিয়ন দলটি এবারও শিরোপা ধরে রাখতে চায়। যদিও সেই অভিযানে এবার তাদের ভরসা মূলত তরুণদের ওপর। ভারতের মূল জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় নেই এবারের দলে। মূল দলের কোচ খালিদ জামিলের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা। ২৮ সদস্যের দলে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড়ের সংখ্যাই বেশি।
ভারতের মূল জাতীয় দল একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) চলায় ক্লাবগুলো থেকেও শুরুতে সব খেলোয়াড়কে পাচ্ছেন না নওশাদ। ফলে প্রথম ম্যাচে পূর্ণ শক্তির দল নামাতে পারবে না ভারত।
এটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন কোচ। তবে যে দল পেয়েছেন, তা নিয়ে হতাশ নন তিনি, ‘৫ তারিখের পর থেকে লিগে ১০টি দল খেলবে। সেখানকার কয়েকজন খেলোয়াড়কে প্রথম ম্যাচের আগে পাচ্ছি না। এটা একটা চ্যালেঞ্জ। তবে যে দলটি পেয়েছি, সেটিও খারাপ নয়। সত্যি বলতে, আমাদের দলটাও শক্তিশালী।’
ভারতের এই দলকে আসলেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের কথাই ধরা যাক। সেবারও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এসেছিল ভারত। কিন্তু সেই দল নিয়েই ফাইনালে উঠেছিল তারা। সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছিল ভারত। ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে জিতেছিল শিরোপা। তারকাদের ছাড়াও সাফ জেতার অভিজ্ঞতা তাই তাদের আছে।
সাফে ভারতের সাফল্যের ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৯৯৩ সালে প্রথম শিরোপা জয়ের পর ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সব মিলিয়ে নয়বারের চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ ২০২৩ সালে ফাইনালে হারিয়েছে অতিথি দল কুয়েতকে।
বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক লড়াইয়ে অবশ্য এগিয়ে স্বাগতিকেরা। গত বছরের ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মার্চে ভারতের মাঠে দুই দলের ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র।
৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে দুই দল। বেলা সাড়ে তিনটায় ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। আর রাত আটটায় স্বাগতিক বাংলাদেশের লড়াই ভুটানের বিপক্ষে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
জাতীয় -
২
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
জাতীয় -
৩
ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯
জাতীয় -
৪
‘নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে’
অর্থনীতি -
৫
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা
জাতীয় -
৬
কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর
জাতীয় -
৭
কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
জাতীয় -
৮
চিকিৎসার জন্য ঢাকায় এসে এখনো আতঙ্কিত সেই মা-ছেলে
জাতীয় -
৯
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
জাতীয় -
১০
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
অর্থনীতি -
১১
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে পিটিয়ে জখম
জাতীয় -
১২
নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার
জাতীয় -
১৩
কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় -
১৪
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
আন্তর্জাতিক -
১৫
বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, অফিসার্স ফোরামের শুভেচ্ছা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন