ভারতে উত্তরাখণ্ডের পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
গণমাধ্যম ডেক্স
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে যোশিমঠ-বদ্রীনাথ রুটে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
কর্মকর্তারা জানান, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এরপর হাতি পর্বত এলাকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউসসংলগ্ন পাহাড়ের ঢালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
নিহত ছয়জনই পুরুষ। তাদের মধ্যে রয়েছেন যাত্রী প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।
উত্তরাখণ্ডের বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স নিবন্ধন নম্বরের হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সাহাস্ত্রধারার উদ্দেশে যাচ্ছিল। যোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থাতেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। গুরুতর আহত কাউকে পাওয়া গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
লাখো ভক্তের পদচারণায় মুখর খেতুরীধাম
সূত্র : এনডিটিভি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা কেন্দ্রে চিঠি দিয়েছে জেলা বিএনপি
সারাবাংলা -
২
টিপু মাদবর ও লিটন মুন্সিকে বহিষ্কার-গ্রেপ্তারের দাবিতে ডামুড্যায় বিএনপির বিক্ষোভ
জাতীয় -
৩
মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ
জাতীয় -
৪
ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা
জাতীয় -
৫
মালয়েশিয়ার কাছে ৬ গোল খেলেন জিমি–আমিরুলরা
জাতীয় -
৬
আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ
জাতীয় -
৭
লাখো ভক্তের পদচারণায় মুখর খেতুরীধাম
জাতীয় -
৮
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় -
৯
প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জাতীয় -
১০
ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে
জাতীয় -
১১
কাকে বলে হ্যামস্ট্রিং ইনজুরি
জাতীয় -
১২
সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি
জাতীয় -
১৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু
জাতীয় -
১৪
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালো চীনের কমিউনিস্ট পার্টি
আন্তর্জাতিক -
১৫
একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন