ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার
গণমাধ্যম ডেক্স
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ সাতজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইকবাল হোসেন গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার ঘটনায় মামলা দায়েরের পর থেকেই বাসচালক ইকবাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লখ্য, গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা নিহত মোফাজ্জলের ভাই মো. মোবারক আলী বাদী হয়ে চালককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। রাত ১২টার পর সেটি মামলা হিসেবে রুজু হয়। ওই দুর্ঘটনায় মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারিয়েছেন তিনি।
নিহতরা হলেন জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। নিহত অন্য তিনজন হলেন- একই জেলান বীর গোবিন্দপুর গ্রামের সিএনজি চালক সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা
জাতীয় -
২
ভারতে বিশেষ ‘সম্মাননা’ পেলেন হকি তারকা জিমি
জাতীয় -
৩
নরসিংদীতে দুগ্রুপের টেঁটাযুদ্ধে আহত ১২
জাতীয় -
৪
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে সতর্ক থাকুন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জাতীয় -
৫
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ
জাতীয় -
৬
প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস
জাতীয় -
৭
স্পেনে ট্রেন ট্র্যাজেডি, ২৪ ফুটবল ম্যাচ ম্যাচ স্থগিত
জাতীয় -
৮
ইতিহাস গড়ে ব্যালন ডি’অরজয়ী কেইনকে বায়ার্নের সংবর্ধনা
জাতীয় -
৯
রিকশাচালকদের মাঝে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
জাতীয় -
১০
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পুনঃঅর্থায়নে আগ্রহী আইসিবিসি ব্যাংক
জাতীয় -
১১
বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু
জাতীয় -
১২
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
জাতীয় -
১৩
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
জাতীয় -
১৪
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল
জাতীয় -
১৫
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন