|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নরসিংদীতে দুগ্রুপের টেঁটাযুদ্ধে আহত ১২

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ পিএম
২৬৮ পঠিত
নরসিংদীতে দুগ্রুপের টেঁটাযুদ্ধে আহত ১২
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নরসিংদীর মেঘনাবেষ্টিত চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে ১২ জন আহত হয়েছেন। পরে দুপুরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচরে শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় মাধবদী থানা...

নরসিংদীর মেঘনাবেষ্টিত চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে ১২ জন আহত হয়েছেন। পরে দুপুরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচরে শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিৎরামপুর ও টিডিরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁন মিয়া ও শহীদ মেম্বার গ্রুপের দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার ভোরে টিডিরচর এলাকায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে চাঁন মিয়া বলেন, আমাদের ওপর টেঁটা ও ককটেল নিয়ে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শহীদ মেম্বার দোসরদের সঙ্গে আঁতাত করে বারবার আমাদের ওপর হামলা চালিয়ে এলাকার শান্তি নষ্ট করছে। আমরা এলাকায় শান্তি চাই, আর সংঘর্ষ চাই না।

তবে অভিযোগ অস্বীকার করেছে শহীদ মেম্বার। তিনি বলেন, ভোররাতে চাঁন মিয়ার লোকজন আমাদের ওপর আগে হামলা চালায়। আমরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ কয়েকজন আহত হয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তিনি বলেন, এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং বিভিন্ন হাসপাতালে ৫ জন চিকিৎসা নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স