|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী রাজনীতির গুরুত্ব অপরিসীম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:১২ পিএম
২০৮ পঠিত
ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী রাজনীতির গুরুত্ব অপরিসীম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী রাজনীতির গুরুত্ব এবং দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি নিয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ২টায় সিলেট নগরীর শিবগঞ্জে সংগঠনটির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা...

ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী রাজনীতির গুরুত্ব এবং দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি নিয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ২টায় সিলেট নগরীর শিবগঞ্জে সংগঠনটির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা রক্ষা এবং নেতৃত্বের দায়িত্ব ও জবাবদিহি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আবু তালহা তোফায়েলের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ।

ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা বিষয়ে প্রশিক্ষণ দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী। তিনি বলেন, ইসলামী রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। কোরআন-সুন্নাহর আদর্শে অনুপ্রাণিত হয়ে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মানুষের অধিকার নিশ্চিত করা ইসলামী রাজনীতির অন্যতম লক্ষ্য।

নেতৃত্বের গুণাবলি বিষয়ে প্রশিক্ষণ দেন লেখক ও গবেষক মাওলানা মাহবুব সিরাজী। তিনি বলেন, একজন আদর্শ ইসলামী রাজনৈতিক নেতার মধ্যে ইখলাস, তাকওয়া, সততা, আমানতদারি, প্রজ্ঞা, সাহসিকতা ও দায়িত্ববোধ থাকা জরুরি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করা, ভিন্নমতের প্রতি ন্যায়সংগত আচরণ করা এবং কথার সঙ্গে কাজের মিল রাখাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।

তিনি আরও বলেন, নেতৃত্ব মানে শুধু দায়িত্ব গ্রহণ নয়; বরং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং জবাবদিহি নিশ্চিত করা।

কর্মশালা শেষে তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতা তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রশিক্ষণের নোট সংরক্ষণের ভিত্তিতে পরবর্তী এক মাসের মধ্যে আরও তিনজনকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সহসভাপতি আব্দুল্লাহ হোসাইন ও আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক নাবিল মাহমুদ, সহসম্পাদক ইকরামুল হক জাবের ও আব্দুল্লাহ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, প্রশিক্ষণ সম্পাদক হাবিব আহমদসহ জেলা ও আওতাধীন বিভিন্ন ইউনিটের শতাধিক প্রশিক্ষণার্থী।

সূত্র: নতুন আরএসএস সোর্স