মা ইলিশ সংরক্ষণে হেলিকপ্টার নিয়ে অভিযানে বিমানবাহিনী
গণমাধ্যম ডেক্স
মা ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফল করতে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টার নিয়ে বিশেষ নজরদারি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ বিমানবাহিনী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আকাশপথে এ নজরদারি কার্যক্রম চালানো হয়।
সোমবার (২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- এ সময়, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে আকাশপথে নজরদারি চালিয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়। ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার নদীসমূহে, যশোর থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নদীসমূহে এবং চট্টগ্রাম থেকে কুতুবদিয়া অঞ্চলের নদীসমূহে আকাশপথে বিশেষ নজরদারি মিশন পরিচালনা করা।
ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার নদীগুলোতে নজরদারি মিশন পরিচালনার সময় মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীতে জেলেদের মাছ ধরার নৌযান দেখ গেলে হেলিকপ্টার থেকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) ব্যবহার করে ওই নৌযানকে সর্তক করা হয়।
বিমানবাহিনী জানায়, তাদের হেলিকপ্টারে সংযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট অন্ধকারে দৃশ্যমানতা বাড়াতে সহায়তা করে। ফলে সন্ধ্যার পরও নদীতে মাছ ধরার নৌযানগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হয়। পাশাপাশি এসব মিশনে এয়ারক্রুরা নাইট ভিশন গগলস (এনভিজি) ব্যবহার করেন, যা স্বল্প আলোতেও নজরদারি এবং নিষিদ্ধ মাছ ধরার কার্যক্রম শনাক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।
এ ছাড়া আকাশ থেকে ভূমিতে যোগাযোগব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বজায় রাখা হয়।
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
বিমানবাহিনী আরও জানায়, নির্ধারিত অভিযান ছাড়াও দেশের বিভিন্ন বিমানঘাঁটি থেকে পরিচালিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে উপকূলীয় এলাকায় নিচু দিয়ে উড্ডয়নের মাধ্যমে বিশেষ নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে বাংলাদেশ বিমানবাহিনী। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
২
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
৩
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
৪
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
৫
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
৬
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয় -
৭
নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে
জাতীয় -
৮
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
৯
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
জাতীয় -
১০
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
১১
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয় -
১২
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
জাতীয় -
১৩
প্রথমবারের মত নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য
জাতীয় -
১৪
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সারাবাংলা -
১৫
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন