|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:২০ এএম
৩৩৪ পঠিত
স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দুই সপ্তাহের ছুটি শেষে সোমবার স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। তবে আগের কয়েক সপ্তাহের তুলনায় এবার বিক্ষোভ ও স্কুল অবরোধের ঘটনা অনেক কম। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্যারিস, মার্সেই ও রেন শহরের কয়েকটি স্কুলে শিক্ষার্থীরা অবরোধের চেষ্টা করেছে। দেশটির শিক্ষা মন্ত্রণ...

দুই সপ্তাহের ছুটি শেষে সোমবার স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। তবে আগের কয়েক সপ্তাহের তুলনায় এবার বিক্ষোভ ও স্কুল অবরোধের ঘটনা অনেক কম।

ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্যারিস, মার্সেই ও রেন শহরের কয়েকটি স্কুলে শিক্ষার্থীরা অবরোধের চেষ্টা করেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ৪১টি স্কুল অবরোধের মুখে পড়ে। দেশটির মোট উচ্চবিদ্যালয়ের মাত্র ১ শতাংশ এটি।

এর আগে ছুটির আগের কয়েক সপ্তাহে ফ্রান্সের কয়েকশ স্কুল অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। গত সেপ্টেম্বরে প্যারিসের উপকণ্ঠে শুরু হওয়া এই আন্দোলন পরে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। স্কুলের দুরবস্থার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আন্দোলনে শ্রমিক সংগঠন ও বিভিন্ন কর্মী সংগঠনের সদস্যরাও যোগ দেন। কয়েকটি শহরে বিক্ষোভ সহিংস রূপ নেয়।

শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সোমবার ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, স্কুল অবরোধের চেষ্টা এখন খুবই সীমিত পর্যায়ে রয়েছে। বিক্ষোভ করার অধিকার শিক্ষার্থীদের আছে, তবে স্কুলে প্রবেশে বাধা দেওয়া বেআইনি।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে পুরোনো স্কুল ভবন সংস্কার, শিক্ষকের সংখ্যা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বৃদ্ধি এবং বর্তমান ভর্তি পদ্ধতি বাতিল। তাদের অভিযোগ, প্রচলিত পদ্ধতিতে সামাজিক বৈষম্য তৈরি হয়।

গত সপ্তাহে শিক্ষামন্ত্রী প্রতি শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ২৮ জনে সীমিত করা, স্কুল সংস্কারে ৪০০ কোটি ইউরো বরাদ্দ, উচ্চশিক্ষায় ১৫ হাজার নতুন আসন তৈরি এবং ২০২৮ সালের মধ্যে নতুন ভর্তি পদ্ধতি চালুর প্রস্তাব দেন।

তবে শিক্ষার্থী প্রতিনিধিরা এসব প্রস্তাবকে যথেষ্ট মনে করছেন না। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: রয়টার্স

সূত্র: কালবেলা