|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম
৩৭০ পঠিত
সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় উপজেলা কৃষক লীগের নেত্রী পুতুল রাণীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গ্রেপ্তারকৃত পুতুল...

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় উপজেলা কৃষক লীগের নেত্রী পুতুল রাণীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃত পুতুল রাণী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।

ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, সন্ত্রাস বিরোধী আইনের বাদী ফজলু মিয়ার দায়ের করা অভিযোগের (১৩নং) মামলার আসামি পুতুল রাণী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স