|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: চসিক প্রশাসক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪০ পিএম
৪৫৩ পঠিত
স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: চসিক প্রশাসক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভিন দেশের আধিপত্য মোকাবিল...

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভিন দেশের আধিপত্য মোকাবিলায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চসিকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এদিন জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। ৭ নভেম্বরের বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় জিয়াউর রহমান জানতেন, এ ঘোষণার কারণে তাকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হতে পারে। তারপরও নিজের পরিণতির কথা চিন্তা না করে তিনি স্বাধীনতাকামী মানুষের পক্ষে সাহসী ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বেই দেশ পুনর্গঠনের পথে এগিয়ে যায় এবং জনগণের ক্ষমতায়নের সূচনা ঘটে।

চসিক প্রশাসক বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তির ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য গুরুত্বপূর্ণ। এই দিনের চেতনা কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মো. খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম ও আনোয়ার হোসেন লিপু ও চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, শাখাপ্রধান, বিএনপি ও সিবিএ নেতারা।

সূত্র: নতুন আরএসএস সোর্স