জনগণের সমর্থনই একটি রাজনৈতিক দলের মূল শক্তি: ত্রাণমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
জনগণের সমর্থনই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত র্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সভায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন হয়েছে।
আসাদুল হাবিব দুলু বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তী সময়ে ৭ জুন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠনের মধ্য দিয়ে দেশে একদলীয় রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ৩ নভেম্বর সামরিক অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের সময় তিনি মুক্ত হন। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে যায়। এর ধারাবাহিকতায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।
জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। তার রাজনৈতিক আদর্শ ও সংগঠনের প্রতি মানুষের সমর্থন এখনো রয়েছে। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে।
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিস, সাধারণ সম্পাদক হাসান আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় -
২
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে
জাতীয় -
৩
টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
জাতীয় -
৪
যুবকের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী নিহত, স্ত্রী আহত
জাতীয় -
৫
স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: চসিক প্রশাসক
জাতীয় -
৬
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
জাতীয় -
৭
জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় -
৮
জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা বাধাগ্রস্তের ষড়যন্ত্র হতে পারে: বাণিজ্যমন্ত্রী
জাতীয় -
৯
প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ ও সেবা সহজ করার আহ্বান
জাতীয় -
১০
ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করায় বন্ধুকে খুন, প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কুয়েতি আদালতের
জাতীয় -
১১
সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে ছোটগল্পের বই
জাতীয় -
১২
মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন
জাতীয় -
১৩
কিংবদন্তি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভাঙলেন কোহলি
জাতীয় -
১৪
৭ নভেম্বর একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রচিন্তার সূচনাবিন্দু: জাবি উপাচার্য
জাতীয় -
১৫
জনগণের সমর্থনই একটি রাজনৈতিক দলের মূল শক্তি: ত্রাণমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন