সরকার গঠনে আইজেনকটের সামনে তিন পথ, প্রতিটিতে বড় বাধা
গণমাধ্যম ডেক্স
ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ পেয়েছেন বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তিনি দ্রুত একটি বৃহত্তর জোট সরকার গঠনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে সদ্য শেষ হওয়া নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তার ক্ষমতায় যাওয়ার পথ এখনো অনিশ্চিত।
গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর শনিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। রোববার প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ দায়িত্ব তুলে দেওয়া হয়। এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
আইজেনকট বলেন, ইসরায়েল এখন জরুরি অবস্থার মধ্যে রয়েছে। দেশটি এমন এক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা কঠিন হতে পারে। এ অবস্থায় জাতীয় ঐক্যের ভিত্তিতে জরুরি সরকার গঠন করা প্রয়োজন।
সরকার গঠনে আইজেনকটের সামনে তিনটি পথ রয়েছে। আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন, কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করা অথবা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন। তবে প্রতিটি পথেই বড় রাজনৈতিক বাধা রয়েছে।
আইজেনকটের জোটে যোগ দিতে হলে দলগুলোকে ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সামরিক ও শাসনক্ষমতা ধ্বংসের অঙ্গীকার করতে হবে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। তবে তার ধর্মীয় ও জাতীয়তাবাদী জোটের মোট আসন ৫৩টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
অন্যদিকে আইজেনকটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। তার নেতৃত্বাধীন চার দলের জোটের আসন ৪৮টি। আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দুটি দল পেয়েছে ১৯টি আসন।
নেতানিয়াহু সব ইহুদিবাদী দলকে নিয়ে ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করেছেন তিনি। ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব।
এদিকে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার কিংবা আরব দলগুলোর সমর্থননির্ভর সংখ্যালঘু সরকার দুটোরই বিরোধিতা করেছেন। তবে কট্টর ইহুদি ধর্মীয় দলগুলো সামরিক বাহিনীতে তাদের সদস্যদের সেবা নিশ্চিত করার আইন মেনে নিলে তাদের সঙ্গে কাজ করার বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছেন তিনি।
আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহু দ্বিতীয়বারের মতো এ সুযোগ পেতে পারেন। তিনিও ব্যর্থ হলে ইসরায়েলে নতুন নির্বাচন হতে পারে।
সূত্র: রয়টার্স
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী
জাতীয় -
২
বাংলাদেশের কঠিন পরীক্ষা, জয় নাকি ম্যাচ বাঁচানোর লড়াই?
জাতীয় -
৩
নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
আন্তর্জাতিক -
৪
১০-১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৫
সাফ মিশনে যোগ দিতে ঢাকায় হামজা, সন্ধ্যায় আসছেন ফারহান
জাতীয় -
৬
মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করা কি জায়েজ?
জাতীয় -
৭
সিলেট টেস্টে ৩৬৯ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ
জাতীয় -
৮
সরকার গঠনে আইজেনকটের সামনে তিন পথ, প্রতিটিতে বড় বাধা
জাতীয় -
৯
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
জাতীয় -
১০
রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ
জাতীয় -
১১
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২
জাতীয় -
১২
সাংবাদিক ছাড়াই সংবাদের সাইট, এও কি এআই
জাতীয় -
১৩
চিড়িয়াখানায় হরিণের দিনযাপন
জাতীয় -
১৪
চাঁদের মাটিতে মানুষের স্থায়ী বসতি খুঁজতে ‘প্রমিস’ রোভার পাঠাবে নাসা
জাতীয় -
১৫
ময়মনসিংহে জুলাই শহীদ চত্বর আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে অনশন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন