|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ছেলেকে দেখিয়ে ক্যাটরিনা-ভিকির সেরা দীপাবলি উদযাপন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৫০ এএম
৪০১ পঠিত
ছেলেকে দেখিয়ে ক্যাটরিনা-ভিকির সেরা দীপাবলি উদযাপন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বলিউড পাওয়ার কাপল ক্যাটরিনা ও ভিকি কৌশল অবশেষে ছেলের মিষ্টি মুখ সবার সামনে আনলেন। দীপাবলি উপলক্ষে তাদের এক বছরের সন্তান বিহানের মুখ প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তারা। দেওয়ালির ঠিক এক দিন আগে ৭ নভেম্বর বিহানের প্রথম জন্মদিন ছিল। যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দিওয়ালি।...
বলিউড পাওয়ার কাপল ক্যাটরিনা ও ভিকি কৌশল অবশেষে ছেলের মিষ্টি মুখ সবার সামনে আনলেন। দীপাবলি উপলক্ষে তাদের এক বছরের সন্তান বিহানের মুখ প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তারা। দেওয়ালির ঠিক এক দিন আগে ৭ নভেম্বর বিহানের প্রথম জন্মদিন ছিল। যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দিওয়ালি। সবাইকে শুভকামনা, আলো ও ভালোবাসা—ভিকি, ক্যাটরিনা ও বিহান।’ উৎসবের দিনে পুরো কৌশল পরিবারকে একই ধরনের মানানসই পোশাকে দেখা গেছে। ক্যাটরিনা সেজেছিলেন একটি হলুদ রঙের সেলোয়ার স্যুট পরে। ভিকি কৌশলের পরনে ছিল মানানসই বেইজ রঙের কুর্তা। আর তাদের আদুরে ছেলে বিহানকে দেখা যায় বেইজ কুর্তার ওপর হলুদ ওয়েস্টকোট পরা অবস্থায়। তাদের এই মিষ্টি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রশংসিত হচ্ছে। এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অনন্যা পান্ডে লেখেন, ‘ও মাই গড!’ আর সঙ্গে ভালোবাসার ইমোজি দেন। সোনম কাপুরও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার স্ত্রী কিয়ারা আদভানি পোস্টে বেশ কয়েকটি হার্ট ইমোজি শেয়ার করেন। তারকাদের ভালোবাসায় কমেন্ট সেকশন ভরে ওঠে। প্রিয় জুটিকে শুভেচ্ছা জানাতে ভক্তরাও মোটেও পিছিয়ে ছিলেন না। সন্তান ও স্ত্রীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত নিয়ে ভিকি স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘স্ত্রীর মুখে এই আনন্দ আর সন্তানের মুখে হাসি দেখলে মনে হয় সময়টা থামিয়ে রাখি। এই সুন্দর অভিজ্ঞতা একজন মানুষকে অনেক বেশি সংবেদনশীল করে তোলে।’ পিতৃত্বকে একটি অলৌকিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন ভিকি কৌশল। তিনি জানান, এই বিশেষ অনুভূতির পরিবর্তনগুলো ভাষায় লিখে প্রকাশ করা সম্ভব নয়। এটি এমন এক জাদুকরী অনুভূতি যা শুধু উপলব্ধি করা যায়। সন্তানের জন্মের ঘোষণার ঠিক দুই মাস পর, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারিতে এই দম্পতি ছেলের নাম প্রকাশ করেছিলেন। তারা ভক্তদের জানান যে ছেলের নাম রাখা হয়েছে ‘বিহান কৌশল’। অবশেষে বিহানের প্রথম জন্মদিনের পর আনুষ্ঠানিকভাবে তার মিষ্টি মুখ সবার সামনে আনলেন এই তারকা দম্পতি, যা নিয়ে এখন বিনোদন জগতে জোর চর্চা চলছে। সূত্র: এনডিটিভি মুভি  

সূত্র: কালবেলা