|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিরিজ বাঁচানো ম্যাচের আগে লিটনকে নিয়ে যে বার্তা কোচের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম
৪৩৪ পঠিত
সিরিজ বাঁচানো ম্যাচের আগে লিটনকে নিয়ে যে বার্তা কোচের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথমটি হেরে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। ব্যাটিং ব্যর্থতার সময়গুলোতে কোচ ফিল সিমন্স ম্যাচের আগেরদিন দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসকে নিয়েও স্বস্তির কথা বলেছেন। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে এগিয়ে ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচের আগেরদিন লিটনকে নিয়ে সিমন্স বলেছেন, ‘আজ নেটে ব্যাটিং অনুশীলন করেনি। কিছুটা ফিল্ডিং করেছে এবং এরপর ফিরে গেছে। ম্যাচের আগেরদিন সে সাধারণত এমনই করে থাকে, তাই এতে নতুন কিছু নেই। আজ ফিল্ডিং ড্রিল ও অন্যান্য বিষয়গুলো সেরে বিশ্রাম নিয়েছে। ম্যাচের আগেরদিন এটাই তার প্রস্তুতির ধরণ।’