|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিলেটে গাছের ডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ পিএম
২৫৭ পঠিত
সিলেটে গাছের ডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিলেটের বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নাহিদ মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নাহিদ মিয়া (২৬) উপজেলার লামাকাজি ইউনিয়নের সাউদের গাঁও (উদয়পুর) গ্রামের মৃত ইয়াকুব উল্লাহর ছেলে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হ...

সিলেটের বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নাহিদ মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নাহিদ মিয়া (২৬) উপজেলার লামাকাজি ইউনিয়নের সাউদের গাঁও (উদয়পুর) গ্রামের মৃত ইয়াকুব উল্লাহর ছেলে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, নাহিদ মিয়া কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান। এরপর থেকে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। রোববার সকালে তার বাড়ির পাশে একটি গাছের ডালে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স