|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে আটক ১১৫৪

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম
৪৪২ পঠিত
চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে আটক ১১৫৪
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (০৮ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী...

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (০৮ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮০ জন, আগের মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৬১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৮ জন রয়েছেন।

এছাড়া পরোয়ানামূলে ১৮৫ জন, সাজা পরোয়ানামূলে ৩৪ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মোট ১২৬ জনকে আটক করা হয়। এ সময় ৩৪টি মাদক মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আদায় করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২৯ সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরে ৫৫, কুমিল্লায় ২৬, চট্টগ্রামে ১৫, নোয়াখালীতে ৯, লক্ষ্মীপুরে সাত, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়, খাগড়াছড়িতে ছয়, ফেনীতে দুই, রাঙামাটিতে দুই এবং কক্সবাজারে একজন রয়েছেন। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫৯৮ জনকে। তাদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে কুমিল্লায় ২৬৪, চট্টগ্রামে ১১১, লক্ষ্মীপুরে ৫৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, চাঁদপুর ও নোয়াখালীতে ২৭ জন করে, কক্সবাজারে ২৬, ফেনী ও খাগড়াছড়িতে ১৩ জন করে, বান্দরবানে ১২ এবং রাঙামাটিতে ১১ জনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: নতুন আরএসএস সোর্স