|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হুইপ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ এএম
৩০৫ পঠিত
হুইপ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‎জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  ‎শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভেদরগঞ্জের নারায়নপুর ইউনিয়ন বাজারে এ মশাল মিছিল...

‎জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

‎শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভেদরগঞ্জের নারায়নপুর ইউনিয়ন বাজারে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

পরে সংক্ষিপ্ত এক ‎সমাবেশে বক্তারা হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান। তারা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় ডামুড্যায় স্থাপন করতে হবে। তবে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। এ সময় তারা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎তারা আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় ডামুড্যায় স্থাপন নিয়ে ভিন্নমত থাকলে তা আলোচনার মাধ্যমে তুলে ধরা উচিত। মতপার্থক্যের কারণে কাউকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া সমর্থনযোগ্য নয়। আমরা হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

‎সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

সূত্র: কালবেলা