|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হেমন্তের শেষ রোদ্দুরে সাদিয়ার সালোয়ার-কামিজ লুক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম
৩০৪ পঠিত
হেমন্তের শেষ রোদ্দুরে সাদিয়ার সালোয়ার-কামিজ লুক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হেমন্তের রোদে সোনালি আভা, বাতাসে শীতের আগমনী বার্তা। প্রকৃতির এই রঙের সঙ্গে যেন নিজের সাজটাও মিলিয়ে নিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

হেমন্তের রোদে সোনালি আভা, বাতাসে শীতের আগমনী বার্তা। প্রকৃতির এই রঙের সঙ্গে যেন নিজের সাজটাও মিলিয়ে নিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। মিষ্টি হাসি আর অভিনয়গুণের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্সও নজর কাড়ে ভক্তদের। সাধারণত ছিমছাম সাজপোশাকেই দেখা যায় এই অভিনেত্রীকে। এবারও ব্যতিক্রম নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে সরিষা-হলুদ রঙের সালোয়ার-কামিজ, ফুলেল ওড়না আর পরিমিত সাজে ধরা দিয়েছেন তিনি।

মিষ্টি হাসি আর স্নিগ্ধ উপস্থিতিতে তাঁর পুরো লুকেই রয়েছে হেমন্তের আবহ। ছবিগুলোর সঙ্গে সাদিয়া লিখেছেন, ‘হেমন্তের শেষ রোদ্দুরে।’

সাদিয়ার পোশাকের মূল আকর্ষণ সরিষা-হলুদ ও মাটির রঙের মিশেলে তৈরি সালোয়ার-কামিজ। কামিজের নেকলাইনে আছে ফুলেল নকশার সূক্ষ্ম কারুকাজ।

বাকি অংশে ছড়িয়ে আছে ছোট ছোট ফুলেল টোন অন টোন কাজ । লম্বা হাতার কাফেও আছে কারুকাজ। তবে পুরো পোশাকের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে ওড়নাটি।

হালকা বেইজ রঙের ওড়নায় লাল, কমলা ও সবুজ পাতার সঙ্গে রয়েছে বড় বড় ফুলের ছাপ।

গয়না নির্বাচনে খুব বেশি আয়োজন করেননি অভিনেত্রী। কানে পরেছেন পোশাকের সঙ্গে মানানসই সোনালি রঙের ঝুলন্ত দুল, যার মাঝখানে রয়েছে কমলা আভাযুক্ত পাথর। হাতে আছে মিনিমাল নকশার আংটি।

পায়ে পরেছেন মেরুন ব্লক-হিল স্যান্ডেল। সামনের স্ট্র্যাপে নজর কাড়ছে ক্রিস্টালের কারুকাজ। সব মিলিয়ে অনুষঙ্গের পরিমিত ব্যবহার পোশাকের সৌন্দর্যকেই আলাদা করে ফুটিয়ে তুলেছে।

চুলের সাজেও ছিল ন্যাচারাল ছোঁয়া। মাঝখানে সিঁথি করে সামনের চুল পেছনে টেনে রেখেছেন, বাকি চুল খোলা। মেকআপেও বরাবরের মতো ন্যাচারাল রেখেছেন অভিনেত্রী।

চোখে কাজল ও মাসকারা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সব মিলিয়ে পুরো সাজে এসেছে স্নিগ্ধতা।

সাদিয়ার এই লুকের বিশেষত্ব হলো, কোথাও অতিরিক্ত আয়োজন নেই। পোশাকের রং, ওড়নার ফুলেল নকশা, মানানসই গয়না আর হালকা মেকআপ—সব মিলিয়ে তৈরি হয়েছে সহজ অথচ আকর্ষণীয় এক সাজ।

হেমন্তের সোনালি রোদের সঙ্গে পোশাকের সরিষা-হলুদ আভা যেন মিলেমিশে একাকার। জমকালো পোশাক কিংবা ভারী গয়না ছাড়াও যে সাধারণ একটি সালোয়ার-কামিজে স্নিগ্ধ ও আকর্ষণীয় হয়ে ওঠা যায়, সাদিয়ার সাজ যেন সেই কথাই মনে করিয়ে দেয়।

ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো