|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২৯ গোল হজম করে ৬ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ষষ্ঠ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৩ পিএম
৪৪৪ পঠিত
২৯ গোল হজম করে ৬ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ষষ্ঠ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ গোল হজম করেছে ২৯টি। আজ (বুধবার) ভারতের জলন্ধরে বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনের বিপক্ষেও ৩-১ গোলে হেরেছে। যদিও এর আগে সোমবার চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।  চ্যাম্পিয়ন্স ট্রফ...

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ গোল হজম করেছে ২৯টি। আজ (বুধবার) ভারতের জলন্ধরে বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনের বিপক্ষেও ৩-১ গোলে হেরেছে। যদিও এর আগে সোমবার চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে এশিয়ার শীর্ষ ছয়টি দেশ অংশগ্রহণ করেছে। এশিয়ান গেমসে সপ্তম হলেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় পাকিস্তানের জায়গায়। কারণ দেশটি ভারতে খেলতে রাজি না হয়নি। শেষ পর্যন্ত ছয় দলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে থেকে শেষ করল বাংলাদেশ। 

গত পরশু চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছিলেন আশরাফুলরা। আজ অবশ্য প্রথম কোয়ার্টারেই ৩ গোল হজম করে বসে। পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এক গোল পরিশোধ করলেও সেটি সান্ত্বনা হয়েই রইল। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

এর আগে ভারতের বিপক্ষে ১৩ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। 

হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলছে। পঞ্চম স্থানের জন্য খেলেছে শেষ দুই দল। সেখানে বাংলাদেশ আজ চীনের বিপক্ষে সেভাবে লড়াই করতে পারেনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স