|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতারা নয়, কমিটিতে মূল্যায়ন পাবেন ত্যাগীরা’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৪২ পিএম
২৯৫ পঠিত
‘৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতারা নয়, কমিটিতে মূল্যায়ন পাবেন ত্যাগীরা’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
৫ আগস্টের পর দলে ভিড়ে পদ-পদবি বাগিয়ে নেওয়ার চেষ্টা করা সুযোগসন্ধানীদের যুবদলের কোনো কমিটিতে জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ। তিনি বলেছেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা, জেল-জুলুমের শিকার হওয়া ও পঙ্গুত্ব...

৫ আগস্টের পর দলে ভিড়ে পদ-পদবি বাগিয়ে নেওয়ার চেষ্টা করা সুযোগসন্ধানীদের যুবদলের কোনো কমিটিতে জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ। তিনি বলেছেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা, জেল-জুলুমের শিকার হওয়া ও পঙ্গুত্ব বরণ করা পরীক্ষিত নেতাকর্মীদের নিয়েই আগামী দিনে যুবদলের কমিটি গঠন করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মোরাদ বলেন, দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামের কারণে ধামরাই, সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় যুবদলের অনেক সাংগঠনিক কমিটি গঠন করা সম্ভব হয়নি। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নকে ডেকে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনার আলোকে সারা দেশে জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের ইউনিট কমিটি পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

দলের নেতৃত্ব নির্বাচনে ত্যাগ ও পরীক্ষিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দলের পদ-পদবি না নিয়েও অনেকে রাজপথে লড়াই করেছেন। আমরা চাই, যুবদলের নেতৃত্বে যারা আসবেন, তারা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও আদর্শবান হন। ৫ আগস্টের পর এখন অনেক নেতা দেখা যাচ্ছে, যাদের সাড়ে ১৫ বছরের আন্দোলনে রাজপথে পাওয়া যায়নি। কোনো মনগড়া কমিটি করা হবে না। ৫ আগস্টের আগে ও পরে যারা ধারাবাহিকভাবে আন্দোলনে আছেন, তাদের সামনে নিয়েই পরীক্ষিত কমিটি করা হবে।’

খুব শিগগির ঢাকা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট কমিটি ঘোষণা করা হবে বলে জানান ইয়াসিন ফেরদৌস মোরাদ। তিনি বলেন, সংগঠনের মূলনীতি ধারণ করেই আগামী দিনের কর্মকাণ্ড পরিচালিত হবে। ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, একইভাবে আগামী দিনেও যেকোনো নিষিদ্ধ ও গুপ্ত রাজনীতিকে প্রতিহত করা হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

সূত্র: নতুন আরএসএস সোর্স