৯৫ বছর বয়সে গাছতলায় ঠাঁই হওয়া শামসুল হকের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, উপহারও দিলেন
গণমাধ্যম ডেক্স
গোপালগঞ্জের কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী শামসুল হক মোল্লার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শামসুল হককে উপহার ও সহমর্মিতার বার্তা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ‘আমরা বিএনপি পরিবার’–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’ শিরোনামে ৩ নভেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির কথা উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ বৃহস্পতিবার ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গোপালগঞ্জের কোটালীপাড়ার উত্তর হিরন গ্রামে শামসুল হকের বাড়িতে যায়। তারা তাঁর শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শামসুল হককে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় প্রতিনিধিদল।

এই সাক্ষাৎকালে মোকছেদুল মোমিন বলেন, শামসুল হকের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাঁরা সরেজমিনে এসে জানতে পারেন, শামসুল হকের ছেলেরা তাঁকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়েছেন। আমৃত্যু তাঁর দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি তাঁরা প্রধানমন্ত্রীকে জানাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শামসুল হক তাঁর জীবনের দীর্ঘ সময় পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন। সম্প্রতি নিজের জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেন। পরে তিনি আশ্রয়হীন হয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে বসতবাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি বাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হন। তাঁর এই দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যা করলেন বাবা
জাতীয় -
২
মদিনা অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ভূপাতিতের দাবি
জাতীয় -
৩
পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ কর্মকর্তা
জাতীয় -
৪
৮০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে মৌসুমের প্রথম জাহাজ
জাতীয় -
৫
তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ
জাতীয় -
৬
আদালতকাণ্ডের পর ফেসবুকে পরীমনির বিতর্কিত পোস্ট
জাতীয় -
৭
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
জাতীয় -
৮
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
জাতীয় -
৯
‘পারবে তুমিও’র স্বপ্নপূরণে রবি বোলার হান্ট খুঁজে পেল ২১ বোলার
জাতীয় -
১০
জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে
জাতীয় -
১১
পাঠকের ছবি (৫ নভেম্বর ২০২৬)
জাতীয় -
১২
পালংশাক খেতে ভালো লাগে না? শরীরে আয়রন বাড়াতে পাতে যা খাবেন
লাইফস্টাইল -
১৩
রোনালদোকে যথাযথ স্বীকৃতি দিতে চায় পর্তুগাল
খেলাধুলা -
১৪
অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত
জাতীয় -
১৫
ভ্যান্সকে ‘হেরে যাওয়া জুয়াড়ি’ বলে কটাক্ষ ইরানের স্পিকারের
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন