|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

নওগাঁয় ২৪৫ কেজির শিবলিঙ্গ পাচারের চেষ্টা, আটক ১

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পিএম
২৫৫ পঠিত
নওগাঁয় ২৪৫ কেজির শিবলিঙ্গ পাচারের চেষ্টা, আটক ১
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নওগাঁয় একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারকালে মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গের ওই মূর্তি জব্দ করা হয়। শিবলিঙ্গটির আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযা...
নওগাঁয় একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারকালে মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গের ওই মূর্তি জব্দ করা হয়। শিবলিঙ্গটির আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে আটক করে বিজিবি। এদিন সন্ধ্যায় বিজিবি-১৬ (নওগাঁ ব্যাটালিয়ন) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম মিডিয়া সেল গ্রুপে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারের উদ্দেশ্যে মোস্তফা আলী নামের এক ব্যক্তি তার কাছে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।’ তিনি বলেন, ‘অভিযান চালিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তিটি জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।’ তিনি আরও জানান, শিবলিঙ্গটি আসামিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স