শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
গণমাধ্যম ডেক্স
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্য দুই আসামিকে যথাক্রমে ৭ বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজকের নামাজের সময়সূচি
মামলার অন্য দুই আসামি মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জয়নাল আবেদীনকে (৫৫) এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে মামলার জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, আলী ইসলাম ও নাজমিন বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সৎভাই ও তার স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাবানা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
জাতীয় -
২
মৃত ও প্রবাসীদের ব্যাংক হিসাবে কর্মসংস্থান প্রকল্পের টাকা, অনুসন্ধানে দুদক
জাতীয় -
৩
আজকের নামাজের সময়সূচি
জাতীয় -
৪
আ.লীগসহ ১৪ দলীয় জোটকে অপরাধমূলক সংগঠন বলল ট্রাইব্যুনাল
জাতীয় -
৫
সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান
জাতীয় -
৬
জবির দ্বিতীয় সমাবর্তনের ফি হ্রাস, অংশ নিতে পারবেন আগের শিক্ষার্থীরাও
জাতীয় -
৭
মৎস্য উদ্যোক্তা শুধু নিজের ভাগ্য বদলায় না, বদলায় আরও অনেকের
জাতীয় -
৮
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, রূপগঞ্জে ব্যতিক্রমী কর্মসূচি
জাতীয় -
৯
দলের মধ্যে আরেকটি দল করলে নিজেদেরই ক্ষতি: ডিএসসিসি প্রশাসক
জাতীয় -
১০
সেই জাপানের কাছে এবার এক গোলে হার
জাতীয় -
১১
প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি
জাতীয় -
১২
রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম
জাতীয় -
১৩
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পৌর মেয়র গ্রেপ্তার
জাতীয় -
১৪
৩ সন্তানের জননীকে স্ত্রী দাবি ভূমি কর্মচারীর, ‘তালাক’ দ্বন্দ্বে থানায় বর্তমান স্বামী
জাতীয় -
১৫
ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন