|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিরপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতের ২ হাজার দোকান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:১৮ পিএম
৩২১ পঠিত
মিরপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতের ২ হাজার দোকান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় দুই ঘণ্টার অভিযানে ফুটপাত থেকে দুই হাজার অবৈধ দোকানপাট সরিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। অভিযানে অংশ নিয়ে প্রশাসক বলেন, ‘নগরবাসীকে কথা...

রাজধানীর মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় দুই ঘণ্টার অভিযানে ফুটপাত থেকে দুই হাজার অবৈধ দোকানপাট সরিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

অভিযানে অংশ নিয়ে প্রশাসক বলেন, ‘নগরবাসীকে কথা দিয়েছিলাম, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করা হবে। রাস্তার ওপর দিয়ে মানুষ হাঁটবে, যানবাহন চলাচল করবে। সেখানে রাস্তা বন্ধ করে দোকানপাট বসানো হয়েছে। এই দোকানপাট বর্তমান সরকারের আমলে বসেনি। গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ১৮ থেকে ২২ বছর ধরে তারা একইভাবে ব্যবসা করে আসছে।’

তিনি বলেন, ‘অভিযানে এসে শুনতে পেলাম, মানুষের চলাচলের জন্য যে রাস্তা, সেটি বন্ধ করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। এভাবে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা এলাকাটি রেখে গেছে।’

এই সরকারকে জনবান্ধব বর্ণনা করে শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি জনগণকে যে অঙ্গীকার দিয়েছেন, তা বাস্তবায়নে কাজ করছেন। ডিএনসিসির পক্ষ থেকে আমি ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করেছি। একইভাবে নগরবাসীকে কথা দিয়েছি, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করব। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে পারবে না। সেই লক্ষ্যেই আজকের অভিযান চলছে।’

প্রশাসক দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ‘পরাজিত শক্তি ও ফ্যাসিবাদ যারা পালিয়ে গেছে, তাদের সাথে সমন্বয় করে কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের  'ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা' গড়ার স্বপ্নকে নস্যাৎ করতে চায়, তবে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান পুরো ঢাকা শহরেই পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।’

এর আগে, সেপ্টেম্বরের শেষ দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে মিরপুর ১০ নম্বরের সড়কের ফুটপাত দখলমুক্ত করে ডিএনসিসি।

বুধবার সকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর ১ গোল চত্বর এলাকায় প্রথম দফার এই অভিযান শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ফুটপাত থেকে দুই হাজার দোকান সরানো হয়েছে। বিকেলও আরেকদফা অভিযান চালানো হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স