ঝিনাইদহের সেই সাংবাদিকদের ‘ফাঁসাতে’ এবার পুলিশের সঙ্গে যোগ দিলেন যুবদল নেতা
গণমাধ্যম ডেক্স
প্রথমে ৫০ হাজার টাকার চাঁদাবাজির মামলা। বাদী ছিলেন কলেজের অধ্যক্ষ। কিন্তু সেই মামলায় বাদীর তথ্যে গড়মিল থাকায় ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডু এবং তার সহযোগীকে ফাঁসাতে পুলিশের সঙ্গে এবার হাত মিলিয়েছেন স্থানীয় যুবদল নেতা মো. রোকনুজ্জামান। দুই সাংবাদিকের নামে এদিন ১০ হাজার টাকার নতুন আরেকটি চাঁদাবাজির মামলা করেছেন তারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অরিত্র এবং তার সহকর্মীকে কথিত প্রথম চাঁদাবাজির মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। আজ দুপুরে ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী আব্দুল মান্নান।
আইনজীবী আব্দুল মান্নান কালবেলাকে বলেন, ‘এই সাংবাদিকদের ফাঁসাতে পুলিশ একেক জনকে দিয়ে মামলা বাড়াচ্ছে। পুলিশ তো নিরপেক্ষ না।’
আদালত সূত্রে জানা গেছে, পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত এক দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ এ রিমান্ডের আবেদন করেছিলেন। আদালতের নির্দেশে অরিত্রর জব্দ করা মোবাইল পাসওয়ার্ড থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
এদিকে, অরিত্রকে জেলখানায় কনডেম সেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেল সুপার মোহাম্মদ হাবীবুর রহমানের সঙ্গে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ফোনে সত্যতা জানতে চাওয়া হয়। জবাবে জেল সুপার বলেন, নিরাপত্তার স্বার্থে তাকে কনডম সেলে রাখা হয়েছে। কী ধরনের নিরাপত্তা জানতে চাওয়া হলে হাবিবুর রহমান জানান, বন্দিদের সঙ্গে রাখা হলে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে তাই তাকে ওখানে রাখা হয়। এছাড়া অন্য কোনো কারণ নেই।
এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, ‘গত দুই তিন ধরে অরিত্রের সঙ্গে যা হচ্ছে তা যথেষ্ট বাড়াবাড়ি মনে হচ্ছে। আমরা জানতে পেরেছি, ঝিনাইদহের সাংবাদিকদের এ ব্যাপারে মুখ খুলতে প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। আমরা ওই এলাকার কৃতি সন্তান আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কী কারণে অরিত্রের ওপর এমন অবিচার করা হচ্ছে তা আমরা জানতে চাই। আমরা জানতে পেরেছি অরিত্রর বিরুদ্ধে আরও কঠিন মামলা তৈরি করা হচ্ছে। তবে বেশি বাড়াবাড়ি করা হলে তা সহ্য করা হবে না এবং সাংবাদিকদের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করতে ঝিনাইদহের প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করা যাচ্ছে।’
এর আগে, অরিত্র কুণ্ডুর বাবা অভিযোগ করেন, স্থানীয় ডিবি পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার নিউজ করায় তার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নিরাপদ মাতৃত্ব: রক্তক্ষরণ মোকাবিলায় কতটা প্রস্তুত আমাদের হাসপাতাল?
জাতীয় -
২
দুই মন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করবেন নাহিদ
জাতীয় -
৩
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জাতীয় -
৪
চিকিৎসার ব্যয় ও আর্থিক সুরক্ষা দেশের স্বাস্থ্যব্যবস্থার বড় চ্যালেঞ্জ
জাতীয় -
৫
টঙ্গীতে ইয়াবার কারখানার সন্ধান, অনলাইনে শিখে উৎপাদনের চেষ্টা
জাতীয় -
৬
১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, কতদিন পেছালো?
সারাবাংলা -
৭
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
জাতীয় -
৮
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
সারাবাংলা -
৯
তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
জাতীয় -
১০
তাহসিফের মৃত্যুরহস্য: ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর
জাতীয় -
১১
খাবার দিতে দেরি, লাকড়ির আঘাতে প্রাণ গেল বাবুর্চির
জাতীয় -
১২
মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
জাতীয় -
১৩
আট বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব
জাতীয় -
১৪
তাহসিফের মৃত্যু ও কালবেলার সাংবাদিককে অপহরণ: আলোচনায় টঙ্গীর মাজার বস্তি
জাতীয় -
১৫
হ্যালোইন ঘিরে ঢাকায় যতো আয়োজন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন