তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
গণমাধ্যম ডেক্স
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে জেঁকে বসার জানান দিচ্ছে শীত। কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামতেই বাড়ছে ঠান্ডার অনুভূতি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সকালে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে চারপাশে ছড়িয়ে পড়ছে সূর্যের আলো। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর, চা ও পাথর শ্রমিক, ভ্যানচালকসহ কৃষকরা।
ভ্যানচালক রবি ইসলাম বলেন, সকালে বের হলে এখন ঠান্ডা বেশ অনুভূত হয়। বিশেষ করে ভোরে ভ্যান চালানোর সময় হিমেল বাতাস লাগে। তবে দিনের দিকে রোদ উঠলে আবার গরম লাগে।
চা শ্রমিক আবদুল খালেক বলেন, ভোরে চা বাগানে কাজ করতে গেলে ঠান্ডা বেশি লাগে। আগে যেখানে পাতলা কাপড়েই বের হওয়া যেত, এখন সকালে গায়ে চাদর বা গরম কাপড় নিতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত অনেককেই কাঁথা বা চাদর গায়ে জড়াতে হচ্ছে।
হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শীতের আগমন কিছুটা আগেই ঘটে। অক্টোবরের শেষভাগ থেকেই শীতের আমেজ স্পষ্ট হতে শুরু করে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত বাড়তে থাকে শীতের তীব্রতা।
শীতের আগমনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে স্থানীয় বাজারের চিত্রও। বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার দোকান। সন্ধ্যার পর ভাপা, চিতই ও পাকান পিঠার আয়োজনে জমে উঠছে বাজার।
পিঠা বিক্রেতা আবু বক্কর সবুজ বলেন, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে পিঠার চাহিদাও বাড়ে। কয়েক দিন ধরে সন্ধ্যার পর মানুষ ভাপা ও চিতই পিঠা খেতে আসছেন। শীত বাড়লে বিক্রিও আরও বাড়বে।
তবে দিনে তুলনামূলক গরম এবং রাতে ঠান্ডা-আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত সমস্যা দেখা দিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে দিনে তুলনামূলক গরম এবং রাতে ঠান্ডা-এমন আবহাওয়ার কারণে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এসব রোগে আক্রান্ত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়ছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
জাতীয় -
২
আবারও কমলো স্বর্ণের দাম, শনিবার ভরিপ্রতি যে দামে বিক্রি হবে
জাতীয় -
৩
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত
জাতীয় -
৪
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
জাতীয় -
৫
ইউএনওর কক্ষে ঢুকতে লাগবে না অনুমতি, খুলতে হবে না জুতাও
জাতীয় -
৬
নিরাপদ মাতৃত্ব: রক্তক্ষরণ মোকাবিলায় কতটা প্রস্তুত আমাদের হাসপাতাল?
জাতীয় -
৭
দুই মন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করবেন নাহিদ
জাতীয় -
৮
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জাতীয় -
৯
চিকিৎসার ব্যয় ও আর্থিক সুরক্ষা দেশের স্বাস্থ্যব্যবস্থার বড় চ্যালেঞ্জ
জাতীয় -
১০
টঙ্গীতে ইয়াবার কারখানার সন্ধান, অনলাইনে শিখে উৎপাদনের চেষ্টা
জাতীয় -
১১
১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, কতদিন পেছালো?
সারাবাংলা -
১২
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
জাতীয় -
১৩
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
সারাবাংলা -
১৪
তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
জাতীয় -
১৫
তাহসিফের মৃত্যুরহস্য: ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন