নাটোরে নিহত ছাত্রদল নেতার বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বিচারের আশ্বাস
গণমাধ্যম ডেক্স
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, যেকোনো মূল্যেই ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার হবে। হত্যাকারী সে যেই হোক না কেন, সে অপরাধী। তার কোনো দল নেই, তার কোনো দেশ নেই। তার সাজা হবেই। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের গুরুদাসপুরে কাছারিপাড়ায় নিহত শাকিল ইসলামের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন নিহত শাকিল ইসলামের শোকাহত বাবা, মা ও স্ত্রীকে সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এর আগে তিনি শাকিলের কবর জিয়ারত করেন।
ওই ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে ওকে (শাকিল ইসলাম) দেখতে গিয়েছি। তখন ওর বাবার সাথে আমার কথা হয়। ওর বাবা তখনই আমাকে জানিয়েছিলেন, পুলিশ বেশ গাফিলতি করছে। পুলিশ যদি ওর স্টেটমেন্ট (জবানবন্দি) কালেক্ট (সংগ্রহ) করত, তাহলে আমরা অনেক কিছুই দ্রুত জানতে পারতাম।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ওই সময় আমি শুনলাম, যে বাদী যে নামটা (আসামি) দিয়েছেন, সেই নাম বাদ দিয়ে অজ্ঞাতনামা করে মামলা করতে বলা হয়েছে। তখনই ওসির সাথে, এসপির সাথে কথা বলেছি। আমি তাঁদের বলেছি, ইমিডিয়েট (তাৎক্ষণিক) তদন্ত করে কে অপরাধী বের করেন। যাদের নাম দেওয়া হয়েছে, তদন্তে যদি অপরাধী না হয়, তাহলে ফাইনাল রিপোর্ট (তদন্ত প্রতিবেদন) দিয়ে দেবেন। বাদী যে নাম দিয়ে মামলা করেছেন, সেই নাম বাদ দিয়ে মামলা হলে তা ইনলিগ্যাল (অবৈধ) হবে। এটা আপনি করতে পারেন না।’
নাটোরের চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ২০১৩ সালে বনপাড়ায় বাবুকে (বনপাড়ার পৌর মেয়র) হত্যা করা হয়েছিল। সেই মামলার বিচার এখনো হয়নি। ওনার হত্যাকারীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা দেখছি, কীভাবে তাদের শাস্তির আওতায় আনা যায়।’ তিনি উপস্থিত সবাইর উদ্দেশে বলেন, ‘শাকিল হত্যার বিচার হবে। হতেই হবে। এভাবে চলতে দেওয়া যায় না। এই ঘটনা যেন অন্যদিকে কেউ নিতে না পারে, কোনো ষড়যন্ত্র করতে না পারে। যেকোনো মূল্যে শাকিল হত্যার বিচার হবে।’
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার তাঁর মৃত্যু হয়। হামলার পর শাকিলের বাবা রবিউল করিম ১৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন। এ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
সারাবাংলা -
২
কার্যালয়ে ঢুকে দুই নেতাকে গুলি করে হত্যা, একজন আ.লীগের ও আরেকজন শ্রমিক দলের
সারাবাংলা -
৩
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক ও দুই কর্মকর্তা চাকরিচ্যুত
সারাবাংলা -
৪
বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা: পরবর্তী বৈঠক জানুয়ারিতে
অর্থনীতি -
৫
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
অর্থনীতি -
৬
তিন বছর বাড়লো এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল
অর্থনীতি -
৭
ফুটপাতে দোকান বসানোর অভিযোগে ৩ জনকে পুলিশে দিল চসিক
জাতীয় -
৮
তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
জাতীয় -
৯
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার
জাতীয় -
১০
সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হয়ে যে বার্তা দিলেন রোনালদো
জাতীয় -
১১
দুই কারণে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে এমপি আজিজের
জাতীয় -
১২
বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে জামায়াত নেতার তালা
জাতীয় -
১৩
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারে আইসিটি মন্ত্রীর গুরুত্বারোপ
জাতীয় -
১৪
তাইজ অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার হুতি নেতার
জাতীয় -
১৫
সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া দেওয়া বন্ধে কড়া নির্দেশনা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য -
১৫
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন