|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রংপুরে ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পিএম
২৩১ পঠিত
রংপুরে ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রংপুরের তারাগঞ্জে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসটির হেলপার এনামুল হক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক রংপুর সদর উপজেলার প...

রংপুরের তারাগঞ্জে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসটির হেলপার এনামুল হক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার বাসিন্দা। তার মরদেহ এখন তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছলে ডিভাইডারে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সুমন মিয়া নামে এক বাসের যাত্রী জানান, তিনি ডোমার থেকে রংপুর নগরীতে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। তারাগঞ্জ পার হওয়ার পর বাসটির গতি বেড়ে যায়। ইকরচালী বাজারে ঢোকার সময় ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে অনেক যাত্রী আহত হন। তিনি প্রাণে বেঁচে গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউএনও বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসেছি। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।

সূত্র: কালবেলা