|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মেঘনা নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জেলে নিহতের অভিযোগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ পিএম
১৫৭ পঠিত
মেঘনা নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জেলে নিহতের অভিযোগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আক্তার হোসেন (৪০) নামের একজন জেলে নিহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার মুল মেঘনা নদীর আরাকুল নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুলতা...

বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আক্তার হোসেন (৪০) নামের একজন জেলে নিহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার মুল মেঘনা নদীর আরাকুল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুলতান হাওলাদারের ছেলে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার ও নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এসএম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে কোস্টগার্ড নাকি নৌ-পুলিশ গুলি করেছে নিশ্চিত করতে পারেননি তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মেঘনা নদীর হিজলা উপজেলাধীন জানপুর আরাকূল নামক স্থানে মাছ ধরছিলেন তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে এসে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ট্রলারে থাকা জেলে আক্তার হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ইউএনও ইলিয়াস সিকদার বলেন, ঘটনা শুনেছি, ভোররাতে গুলিবিদ্ধ জেলেকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়। বর্তমানে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশ ঘরে রয়েছে।

তিনি বলেন, কারা গুলি করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কখনো শোনা যাচ্ছে নৌ-পুলিশ, আবর কখনো কোস্টগার্ডের নাম শোনা যাচ্ছে। বিষয়টি খোঁজ-খবর নিয়ে বলা যাবে।

নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এসএম নাজমুল হক বলেন, মেঘনা নদীতে বুধবার রাতে নৌ-পুলিশের কোন অভিযান ছিল না। তাছাড়া ঘটনাটি আমাদের সীমানার মধ্যে ঘটেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে নৌ-পুলিশের সম্পৃক্ততা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা