গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা
গণমাধ্যম ডেক্স
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে। তবে গোপালগঞ্জে প্রবেশ করার পরই নিরাপত্তার অংশ হিসেবে লংমার্চের ট্রাকে থাকা সমর্থকরা মাথায় হেলমেট পরে নেন। পূর্বঘোষণা অনুযায়ী জেলার কোথাও কোনো পথসভা বা সমাবেশ না করে দ্রুতগতিতে গাড়িবহর নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যান তারা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা হয়ে নির্ধারিত রুটে লংমার্চের প্রায় ১ হাজার ৩০০ গাড়ি- যার মধ্যে প্রাইভেটকার, মাইক্রোবাস ও ট্রাক অন্তর্ভুক্ত ছিল- গোপালগঞ্জ জেলা শহরে প্রবেশ করে। এ সময় হেলমেট পরা নেতাকর্মীদের বহনকারী ট্রাকটি গাড়িবহরের সামনে রেখে পুরো শহর অতিক্রম করা হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে দুই পাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে লংমার্চের ৭ দফা দাবির প্রতি সমর্থন জানান জামায়াত ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা।
লংমার্চের গাড়িবহর চলাচলের সময় গোপালগঞ্জের মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে, এসআরবি, এপিবিএন, সাদা পোশাকে গোয়েন্দা ও পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এর আগে জোট ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানিয়েছিলেন, গোপালগঞ্জের মহাসড়ক ব্যবহার করে লংমার্চের গাড়িবহর অতিক্রম করবে। তবে জেলার কোথাও কোনো সমাবেশ বা পথসভা করা হবে না।
পূর্বঘোষণা অনুযায়ী, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জ অতিক্রম করে লংমার্চের গাড়িবহর দ্রুত গতিতে বাগেরহাট ও খুলনার দিকে এগিয়ে যায়।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জামায়াতসহ ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি বহর নিয়ে লংমার্চ কর্মসূচি অবগত হওয়ার পর জেলায় পূর্বের ন্যায় আইনশৃঙ্খলা নিয়মিত টহল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয় গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ উজ্জামান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
জাতীয় -
২
কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল
জাতীয় -
৩
একঝলক (০১ নভেম্বর ২০২৬)
জাতীয় -
৪
দেড় হাজার শিক্ষার্থীকে পরীক্ষার সামগ্রী উপহার দিল মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল
জাতীয় -
৫
এইচএসসি পাসের পর দিন শিক্ষার্থীর বাড়িতে শোকের মাতম
জাতীয় -
৬
মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা, করণীয় কী
জাতীয় -
৭
রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত
জাতীয় -
৮
হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি
জাতীয় -
৯
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ
অর্থনীতি -
১০
চীনে এআইয়ের মাধ্যমে নাগরিকদের জীবন ও আচরণে নজরদারি চালানোর শঙ্কা
জাতীয় -
১১
এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থী উচ্ছেদ অমানবিক, ১ মাস সময় চায় জাতীয় ছাত্রসভা
জাতীয় -
১২
‘মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করে এমপি, এটা এমপির দায়িত্ব’
জাতীয় -
১৩
তাহসিফের সঙ্গে বারে যাওয়া কে এই তরুণী?
জাতীয় -
১৪
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
জাতীয় -
১৫
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় চার দিনের রিমান্ডে বান্ধবী জেরিকা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন