|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের শিরোপা জয়, তলানিতে বাংলাদেশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৫:২৯ পিএম
৩৬৩ পঠিত
অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের শিরোপা জয়, তলানিতে বাংলাদেশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ক্রিকেটের তিন ফরম্যাটে এখনও কোনো বৈশ্বিক শিরোপা জেতা হয়নি আফগানিস্তানের। তবে সিক্স-এ-সাইড ফরম্যাটের সবচেয়ে বড় বৈশ্বিক আসর হিসেবে খ্যাত হংকং সিক্সেসের শিরোপা জিতে চমক দেখিয়েছে দলটি। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানরা। যে টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছে ১২তম। চ্যাম্পিয়ন হওয়ার পথে দক্ষিণ আফ্...
ক্রিকেটের তিন ফরম্যাটে এখনও কোনো বৈশ্বিক শিরোপা জেতা হয়নি আফগানিস্তানের। তবে সিক্স-এ-সাইড ফরম্যাটের সবচেয়ে বড় বৈশ্বিক আসর হিসেবে খ্যাত হংকং সিক্সেসের শিরোপা জিতে চমক দেখিয়েছে দলটি। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানরা। যে টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছে ১২তম। চ্যাম্পিয়ন হওয়ার পথে দক্ষিণ আফ্রিকা, ওমান, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। ফাইনালে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া জড়ো করে ১১৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রাস্ন করেন ম্যাক্স ব্রায়ান্ট। ১৪ বল মোকাবেলায় চারটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। এছাড়া নিক হবসন ৮ বলে ২৩ ও অ্যালেক্স রস ১০ বলে ২৯* রান করেন। অধিনায়ক জ্যাক উড ৫ বলে করেন ৫ রান, সুবিধা করতে না পেরে রিটায়ার্ড আউট হিসেবে মাঠ ছাড়েন। আফগানদের পক্ষে একটি করে উইকেট পান করিম জানাত ও নাঙ্গেয়ালিয়া খারোটে। জবাব দিতে নেমে আফগানরা ৫.১ ওভারে, ২ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে ফেলে। শুরুতেই করিম জানাত ও গুলবাদিন নাইব বিদায় নেন। করিম ৫ বলে ১৩ ও অধিনায়ক নাইব ৬ বলে ১৭ রান করেন। এরপর ফরমানউল্লাহর ৭ বলে অপরাজিত ২৬ ও ইমরান মীরের ১৪ বলে অপরাজিত ৫৩ রানের দুই ইনিংসে চ্যাম্পিয়নের মুকুট পায় আফগানিস্তান। ১২ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছে ১২তম, ভারত ১১তম। এছাড়া ১০ম হয়েছে ইংল্যান্ড, ৯ম দক্ষিণ আফ্রিকা। ৮ম স্থান দখল করেছে শ্রীলঙ্কা। স্বাগতিক হংকং চমক দেখিয়ে অর্জন করেছে ৭ম স্থান। পাকিস্তান ৫ম ও ওমান ষষ্ঠ হয়েছে। ৪র্থ হয়েছে সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড তৃতীয়। অস্ট্রেলিয়া ২য় ও আফগানিস্তান ১ম।

সূত্র: কালবেলা