|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এখন রাজনৈতিক চিন্তায় বিভোর সাকিব

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম
২৪৮ পঠিত
এখন রাজনৈতিক চিন্তায় বিভোর সাকিব
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসার চেয়ে রাজনীতির বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে খেলতে এসে সংবাদমাধ্যম বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  কখনও বিসিবির হওয়ার ইচ্ছে আছে কি না- প্রশ্...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসার চেয়ে রাজনীতির বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে খেলতে এসে সংবাদমাধ্যম বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  কখনও বিসিবির হওয়ার ইচ্ছে আছে কি না- প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এখন চিন্তাটায় অনেকটা চেঞ্জ এসে গেছে। সবকিছুই এখন পলিটিক্যাল চিন্তাধারার ভেতরে। সে জায়গা থেকে আসলে তেমন একটা ভাবনায় নেই যে, বিসিবির সঙ্গে থাকতে হবে, বোর্ড প্রেসিডেন্ট হতে হবে। এ রকম ইচ্ছা আসলে এখন নেই। যেটা আছে, পলিটিক্যাল চিন্তাগুলো অনেক বেশি।’ এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলছেন। দলটির হয়ে প্রথম ম্যাচে ১৬ বলে ১২ রান এবং বল হাতে একটি উইকেট শিকার করেছেন।  প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার টানা ১৫ বছরের শাসন শেষ হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এমপি ছিলেন সাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সরকার পরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পরিকল্পনা করেছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরারও প্রস্তুতি নেন তিনি। তবে সরকারের অনুমতি না মেলায় দেশে ফেরা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে সেখানেই অবস্থান করছেন।

সূত্র: কালবেলা