|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিলেট টেস্টের দল ঘোষণা, মুমিনুলের পরিবর্তে ডাক পেলেন অমিত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ পিএম
৩৭৮ পঠিত
সিলেট টেস্টের দল ঘোষণা, মুমিনুলের পরিবর্তে ডাক পেলেন অমিত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মিরপুর টেস্টে হারের পর সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে এই ম্যাচের জন্য একটি পরিবর্তন এনে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টে মাথায় আঘাত পাওয়ায় কনকাশনের কারণে খেলা চালিয়ে যেতে পারেননি মুমিনুল হক।  নিয়ম অনুযায়ী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট...
মিরপুর টেস্টে হারের পর সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে এই ম্যাচের জন্য একটি পরিবর্তন এনে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টে মাথায় আঘাত পাওয়ায় কনকাশনের কারণে খেলা চালিয়ে যেতে পারেননি মুমিনুল হক।  নিয়ম অনুযায়ী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি। তার জায়গায় নেওয়া হয়েছে অমিত হাসানকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, প্রথম টেস্টের দল থেকে এক পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মুমিনুল হক। মুমিনুলের বাদ পড়ার ব্যাখ্যায় বলা হয়েছে, কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল। কনকাশন নীতিমালা অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাকে বাধ্যতামূলকভাবে ন্যূনতম সাত ক্যালেন্ডার দিবস খেলার বাইরে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে মুমিনুলকে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

সূত্র: নতুন আরএসএস সোর্স