|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৩:৪৬ পিএম
২৪১ পঠিত
সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) ছোড়া দুই রাউন্ড গুলির জবাবে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা...

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) ছোড়া দুই রাউন্ড গুলির জবাবে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। শিগগিরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে কী কারণে বিএসএফ গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলি ছোড়ার কারণ সম্পর্কে পুলিশও বিস্তারিত জানতে পারেনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স