|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে দোহায় চলছে তৃতীয় দিনের আলোচনা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:৪৮ পিএম
১৮৩ পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে দোহায় চলছে তৃতীয় দিনের আলোচনা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কাতারের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন ইরানের প্রতিনিধিরা। রোববার (১ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় টানা তৃতীয় দিনের মতো এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আ...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কাতারের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন ইরানের প্রতিনিধিরা।

রোববার (১ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় টানা তৃতীয় দিনের মতো এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত নতুন করে ছড়িয়ে পড়তে পারে—এমন উদ্বেগের মধ্যেই আলোচনাটি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।

তেহরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে নির্বাচনের পর আবার সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি ট্রাম্প।

অন্যদিকে, ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর নতুন করে হামলা চালানো হলে প্রতিবেশী দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে। আট মাস ধরে চলা এ যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলেও সংঘাত ছড়িয়ে পড়ছে।

শনিবার (৩১ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পরে ইরানের সামরিক বাহিনীও তাদের প্রস্তুতি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেছেন, ইরানে নতুন করে হামলা চালানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প। তবে কূটনৈতিক উপায়ে সংঘাতের অবসান ঘটানোই তিনি বেশি পছন্দ করবেন।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে যান। পরে শনিবার (৩১ অক্টোবর) আলোচনা দোহায় স্থানান্তর করা হয়। আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এ আলোচনা সমন্বয় করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স