|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৩:১৪ পিএম
৪৩৪ পঠিত
তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এখন আলোচনায় তার সঙ্গে থাকা তরুণী জেরিকা নাসনিম দিশা (১৯)। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।  ঘটনার রাতে তাহসিফ ও তার বন্ধু দীপের সঙ্গে উত্তরার একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। সেখান থেকে বের হওয়ার পর তারা কোথায় গিয়েছিলেন, তা খতি...

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এখন আলোচনায় তার সঙ্গে থাকা তরুণী জেরিকা নাসনিম দিশা (১৯)। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

ঘটনার রাতে তাহসিফ ও তার বন্ধু দীপের সঙ্গে উত্তরার একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। সেখান থেকে বের হওয়ার পর তারা কোথায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে দিশাকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ। রোববার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’

তদন্তসংশ্লিষ্ট তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি, তার বন্ধু দীপ এবং দিশা। তারা মোটরসাইকেলে সেখানে পৌঁছান। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।

রেস্টুরেন্টের আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও দিশা লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

তবে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাহসিফ, দীপ ও দিশা কোথায় গিয়েছিলেন, সে তথ্য এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। বিষয়টি জানার চেষ্টা করছেন তারা।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী ও জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তার দেওয়া বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

নৌ পুলিশের সূত্র জানায়, দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া আলামত মিলিয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা উদ্ঘাটনের চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

সূত্র: নতুন আরএসএস সোর্স