নওগাঁয় প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ মনির শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
গণমাধ্যম ডেক্স
নওগাঁ জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন। রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌরসভার পিরোজপুর মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান (দাহ) সম্পন্ন হয়েছে।
এর আগে এদিন ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে পরিবারে। কারণ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা এখন পরিবারটি।
বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিকসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং নিজ বাড়িতে থেকে চিকিৎসকরে পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি। তার বাড়ি পৌরসভার পিরোজপুর এলাকায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে আসেন প্রেস ক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ অনেকে। শোকবার্তায় তার আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাবের সদস্যরা।
এদিকে জেলা পূজ উদযাপন পরিষদ থেকেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে এবং জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক মাধব চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক অম্লান সাহা, সমাজ কল্যাণ সম্পাদক বাদল চৌধুরী, সদস্য পুলক সরকারসহ আরও অনেকে বিশ্বজিৎ মনিকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অন্যদিকে তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতারা।
শোকবার্তায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার এবং যুগ সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার বিশ্বজিৎ সরকার মনির আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জাতিসংঘের মহাসচিব পদে একজন নারীর প্রার্থিতা এবং একটি পুরোনো পরীক্ষা
জাতীয় -
২
দ্বিতীয় ওয়ানডে সিরিজেই নামিবিয়ার ইতিহাস
জাতীয় -
৩
ভারতের ম্যাচকেই অগ্রাধিকার, আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের
জাতীয় -
৪
তরুণদের টাইপ ২ ডায়াবেটিসে আশার আলো, ছয় মাসে রেমিশন ৫৪ শতাংশের
জাতীয় -
৫
মেইন সমস্যা
জাতীয় -
৬
ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা
জাতীয় -
৭
জাঁকজমকপূর্ণ বিয়ের খরচই কাল হলো বলাইয়ের: ঋণের চাপে মৃত্যু
জাতীয় -
৮
বটির কোপে মাকে হত্যা মামলার আসামি শিক্ষকপুত্রের কারাগারে মৃত্যু
জাতীয় -
৯
চাঁদপুরে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
জাতীয় -
১০
সাবেক স্ত্রীকে ধর্ষণের মামলায় সাবেক স্বামী গ্রেফতার
জাতীয় -
১১
মধ্যবর্তী নির্বাচনের পর ‘নতুন আমেরিকা’ আশা করছে না ইরান: বাঘায়ি
জাতীয় -
১২
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
সারাবাংলা -
১৩
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা
জাতীয় -
১৪
আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল
জাতীয় -
১৫
পুলিশের ব্যবহার করা শটগান পাওয়া গেলো ড্রেনে
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন