|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:২৬ এএম
২৭১ পঠিত
যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ (বিমান) বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে ৯ জন যাত্রী নিয়ে একটি ল...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ (বিমান) বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে ৯ জন যাত্রী নিয়ে একটি লিয়ারজেট-৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনাকে তিনি ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন। এফএএর বিবৃতি অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বাহামাসের নর্থ ইলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)। সূত্র: টাইমস অব ইসরায়েল

সূত্র: কালবেলা