এআইয়ের সহায়তায় লেখা গবেষণাপত্রের মালিক কে
গণমাধ্যম ডেক্স
বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই–মেইল থেকে শুরু করে গবেষণাপত্র ও পত্রিকার কলাম লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বর্তমানে অনেক এআই মডেল মানুষের লেখার মতোই সাবলীলভাবে লিখতে পারায় এআইয়ের সহায়তায় লেখা গবেষণাপত্রের দায়বদ্ধতা ও স্বত্বাধিকার নির্ধারণের নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
গত মাসে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই দীর্ঘদিনের জটিল গাণিতিক সমস্যার সমাধান নিয়ে শত শত গবেষণাপত্র প্রকাশ করেছে। গবেষণাপত্রগুলোতে কোনো মানুষের নাম না দিয়ে এআইকে একক লেখক হিসেবে তালিকাভুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে একাধিক গবেষক ও গণিতবিদ জানিয়েছেন, তাঁরা গবেষণাপত্রগুলোর অনেক প্রমাণ বুঝতে পারেননি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেসের বায়োএথিসিস্ট ডেভিড রেসনিক বলেন, ‘আমরা যদি কোনো কিছু না বুঝি, তবে নৈতিক দিক থেকে আমরা তার দায়ভার নিতে পারি না।’
বর্তমানে একাডেমিক জার্নাল এবং প্রি–প্রিন্ট সার্ভারে এআইকে লেখক হিসেবে তালিকাভুক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্টারন্যাশনাল কমিটি অব মেডিক্যাল জার্নাল এডিটরসের নির্দেশনা অনুযায়ী একজন লেখককে অবশ্যই গবেষণার পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ এবং লেখা যাচাইয়ের দায়িত্ব নিতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের বায়োএথিসিস্ট ব্রায়ান আরপ বলেন, ‘এআই যুগের কারণে আমাদের লেখকত্বের সংজ্ঞা ও ধারণাগত পরিধি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এআই দিয়ে তৈরি গবেষণাপত্রের জন্য অন্তত একজন মানুষ সার্টিফায়িং অথর বা প্রত্যয়নকারী লেখক হিসেবে কাজ করতে পারেন, যিনি চূড়ান্ত ফলাফল যাচাই ও নিশ্চিত করবেন।
আইসিএমজেই নীতিমালার ভিত্তিতে বায়োএথিসিস্ট ডেভিড রেসনিক জানান, মানুষ যদি এআইয়ের কাজ বুঝতে না পারে, তবে সেই গবেষণাপত্র প্রকাশ করা উচিত নয়। একজন দায়িত্বশীল বিজ্ঞানী হিসেবে এআই কী করছে তা ধাপে ধাপে তদারকি করা অত্যন্ত জরুরি।
পিএলওএস সাময়িকীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ভেরোনিক কিয়ারমার জানান, গবেষণায় এআইয়ের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। তবে কেবল বানান বা ভাষা সংশোধনের মতো সাধারণ ক্ষেত্রে প্রকাশ বাধ্যবাধকতা করা হলে তা অর্থহীন কাজে পরিণত হয়।
প্রকাশিত গবেষণাপত্রের জন্য কোনো একাডেমিক কৃতিত্ব দাবি করছে না ওপেনএআই। এআইয়ের তৈরি গবেষণাপত্র পর্যালোচনা ও বোঝার জন্য বিজ্ঞানীদের কাজ করার আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: সায়েন্স ডটঅর্গ
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এশিয়া কাপের দলে সাব্বির
খেলাধুলা -
২
দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই এলপিজির মূল্যবৃদ্ধি: ড. জাহেদ
জাতীয় -
৩
অর্থাভাবে ক্যান্সারে আক্রান্ত ফারুখের চিকিৎসা বন্ধের পথে
জাতীয় -
৪
‘মন বলে পারব, কিন্তু শরীর বলে একটু থামো বন্ধু’
জাতীয় -
৫
শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: তথ্য উপদেষ্টা
জাতীয় -
৬
পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
জাতীয় -
৭
বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ
জাতীয় -
৮
ধানমন্ডির আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
জাতীয় -
৯
নবী মুসা ও খিজিরের যৌথ ভ্রমণ থেকে ৪ শিক্ষা
জাতীয় -
১০
শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাবাংলা -
১১
সংবিধান সংস্কার কমিটির মতবিনিময় সভায় যাবে না বিপ্লবী ছাত্র মৈত্রী
জাতীয় -
১২
মাঠে অনৈতিক সম্পর্ক দেখাটাই কাল হয় স্বামী-স্ত্রীর
জাতীয় -
১৩
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
জাতীয় -
১৪
এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জাতীয় -
১৫
ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু, নিতে হবে বুয়েটের ছাড়পত্র
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন